অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত Logo লালমনিরহাটে মাদক সেবনকালে আটক ৩ জন, ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা Logo এনসিপির জন্মদিনে সেতুমন্ত্রীর উপস্থিতি, নাহিদ ইসলামের উচ্ছ্বাস Logo পাটগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল ওয়ালটন প্লাজার ম্যানেজারের Logo এলজিইডির দুর্নীতির বরপুত্র অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজহারুল ইসলাম সমাচার -০১

৭৬৯ কোটি ডলারের রফতানি আয়

বাংলার খবর২৪.কম index_54380: চলতি অর্থবছরের (২০১৪-১৫) প্রথম তিন মাস অর্থাৎ জুলাই- সেপ্টেম্বরে দেশের মোট পণ্য রফতানি আয় হয়েছে ৭৬৯ কোটি ৫১ লাখ ডলার। সোমবার রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) রফতানি আয়ের হালনাগাদ প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।

প্রকাশিত তথ্য অনুযায়ী এই আয় নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ৩ দশমিক ৮৭ শতাংশ কম। তবে তা গত অর্থবছরের চেয়ে দশমিক ৮৮ শতাংশ বেশি। চলতি অর্থবছরের প্রথম মাসে ঋণাত্মক প্রবৃদ্ধি হয় ১ দশমিক ৩৭ শতাংশ। আর প্রথম দুই মাসে প্রবৃদ্ধি হয় ২ শতাংশ।

এদিকে, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে বাংলাদেশ থেকে ৬২৩ কোটি মার্কিন ডলারের তৈরি পোশাক রফতানি হয়েছে। যা দেশীয় মুদ্রায় প্রায় ৫০ হাজার ৫৬০ কোটি টাকার সমান। তৈরি পোশাক খাতের এই আয় গত অর্থবছরের একই সময়ের চেয়ে মাত্র শূন্য দশমিক ৪০ শতাংশ বেশি হলেও আলোচ্য সময়ের লক্ষ্যমাত্রার চেয়ে তা ৩ দশমিক ৭৭ শতাংশ কম।

ইপিবির হালনাগাদে দেখা যায়, তৈরি পোশাকে সামান্য প্রবৃদ্ধির পাশাপাশি পাট ও পাটজাত পণ্য, টেরিটাওয়াল, প্রকৌশলী পণ্য, বিশেষায়িত টেক্সটাইল, হিমায়িত মাছসহ বেশকিছু পণ্যে ঋণাত্মক প্রবৃদ্ধি হওয়ায় সামগ্রিক রফতানি আয়ের প্রবৃদ্ধি এক অঙ্কের ঘরে নেমে এসেছে।

ইপিবির তথ্যানুযায়ী, আলোচ্য সময়ে ৩০ কোটি ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য রফতানি হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ১২ দশমিক ৩৯ শতাংশ বেশি। এই ৩০ কোটি ডলারের মধ্যে ১০ কোটি ৯২ লাখ ডলারের চামড়া, পাঁচ কোটি ৮৩ লাখ ডলারের চামড়াজাত পণ্য, ১৪ কোটি ডলারের পাদুকা রফতানি হয়েছে।

এছাড়াও পাট ও পাটজাত পণ্যে ১৯ কোটি, হোম টেক্সটাইলে ১৮ কোটি, টেরিটাওয়ালে এক কোটি, বাইসাইকেলে তিন কোটি ৪৬ লাখ, প্লাস্টিকে দুই কোটি ৭৩ লাখ, প্রকৌশল পণ্যে আট কোটি ৩৪ লাখ ডলার রফতানি আয় হয়েছে।

উল্লেখ্য, চলতি অর্থবছরে দেশের পণ্য রফতানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তিন হাজার ৩২০ কোটি ডলার। সর্বশেষ ২০১৩-১৪ অর্থবছর তিন হাজার ১৮ কোটি ডলার রফতানি আয় অর্জিত হয়।

Tag :

এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ

৭৬৯ কোটি ডলারের রফতানি আয়

আপডেট টাইম : ০৩:৩২:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০১৪