পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামের সার্বিক উন্নয়ন নিয়ে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় Logo লালমনিরহাটে নিরাপদ সড়ক গড়ার লক্ষ্যে মাঠে নেমেছে ভ্রাম্যমাণ আদালত Logo লালমনিরহাট মোগলহাট স্থলবন্দর চালুর সম্ভাবনায়- পরিদর্শনে দুই মন্ত্রী Logo বুড়িমারীতে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের সঙ্গে রাজপথে এলাকাবাসী Logo হাতীবান্ধা সীমান্তে ৬১ বিজিবির অভিযানে এস্কাপ সিরাপ ও গাঁজা জব্দ Logo লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু Logo চলন্ত বাসে জন্ম, আজীবন বিনামূল্যে যাতায়াতের উপহার পেল শিশু Logo পাটগ্রাম সীমান্তে প্রায় ১৭ লাখ টাকার ভারতীয় চুইঝাল জব্দ Logo পাটগ্রামে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪, আহত ৭ Logo হেলাল হোসেন কবির : সাংবাদিকতা ও কাব্যচর্চার দ্বৈত পরিচয়

শাহরুখ আমার বন্ধু না হলেও শত্রু নয়: অজয়

শাহরুখ ও আমি বন্ধু নই। তবে আমরা একে অপরের শত্রুও নই। কখনও কখনও আমরা একে অপরের পাশে দাঁড়াই। একথা জানালেন অজয় দেবগন।

নানা মহলের ধারনা, শাহরুখ ও অজয়ের সম্পর্ক মধুর নয়। তারা পরস্পরের প্রতিপক্ষ। কিন্তু অজয় সপাটে এই ধারণা উড়িয়ে দিয়ে বলেছেন, এমনটা ভাবার কোনও কারণই নেই।

২০১২-তে শাহরুখের ‘জব তাক হ্যায় জান’ এবং অজয়ের ‘সন অফ সর্দার’ মুক্তির সময় দুই তারকার ঠাণ্ডাযুদ্ধের জল্পনা ছড়িয়েছিল সিনে মহলে। অজয় নাকি যশরাজ ফিল্মের প্রযোজকদের বিরুদ্ধে তাদের প্রভাব খাটিয়ে শাহরুখের সিনেমা বেশি প্রেক্ষাগৃহে দেখানোর ব্যবস্থা করেছিলেন।

সম্প্রতি অজয়ের আগামী ছবি ‘সিঙ্ঘাম রিটার্নস’-এর সেটে হাজির হয়েছিলেন কিং খান। এই ঘটনাকে অনেকেই দুজনের সম্পর্কের মেরামতির পদক্ষেপ হিসেবে দেখেছিলেন। অজয় কিন্তু একথা খারিজ করে দিয়েছেন। তিনি বলেছেন, তাদের দুজনের মধ্যে বিরোধের কিছুই নেই। শাহরুখও শ্যুটিংয়ে ছিলেন..আর তাই তিনি ‘সিঙ্ঘাম রিটার্নস’র সেটে চলে এসেছিলেন। অজয় বলেছেন, আমাদের মধ্যে যখন কোনও সমস্যাই নেই সেখানে তাহসে মীমাংসার কী আছে?

অজয় স্বীকার করে নিয়েছেন যে, শাহরুখের সঙ্গে তার কোনওদিনই বন্ধুত্বের সম্পর্ক ছিল না, এখনও নেই। তা বলে তারা শত্রুও নন।

অজয় বলেছেন, আমরা সহকর্মী। আমরা একে অপরের জন্য রয়েছি। আমি নিশ্চিত যে আমার কখনও প্রয়োজন হলে শাহরুখ পাশে দাঁড়াবেন। আবার তিনিও প্রয়োজনে শাহরুখের পাশে দাঁড়াবেন। সূত্র: এবিপি আনন্দ।

Tag :

পাটগ্রামের সার্বিক উন্নয়ন নিয়ে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময়

শাহরুখ আমার বন্ধু না হলেও শত্রু নয়: অজয়

আপডেট টাইম : ০৬:৩৪:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০১৪