অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাট জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মমিনুল হক Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবদল কর্মী মৃত্যু Logo সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ Logo তেল নিতে গিয়ে লালমনিরহাটে সংঘর্ষ, আহত ৩ Logo লালমনিরহাটে রেললাইনে শুয়ে থাকা বৃদ্ধ ট্রেনে কা’টা পড়ে মৃত্যু Logo লালমনিরহাটে জমি নিয়ে উচ্ছেদ, হামলা ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন Logo পাটগ্রামে অবৈধ বালু উত্তোলনে জড়িত গ্রাম পুলিশকে ১ মাসের কারাদণ্ড Logo কুড়িগ্রামে অবৈধ মজুত ৭১ বস্তা সরকারি চাল জব্দ, ৫০ টাকা হাজার জরিমানা গুদামের মালিক কালের কণ্ঠের মিাল্টিমিডিয়ার সাংবাদিক Logo ঐতিহ্যবাহী সিন্দুরমতি মেলার উদ্বোধন, করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু Logo ক্যাপ্টেন আজিজুল হক বীর প্রতীক “বাবার মৃত্যু সংবাদ শুনেও আমি যুদ্ধের মাঠ ছাড়িনি”

প্রমোশনের জন্য শিক্ষক হয়ে শিক্ষক হত্যা জঘন্য: অ্যাটর্নি জেনারেল

ডেস্ক: পদোন্নতির জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এস তাহের আহমেদকে তার এক সময়কার ছাত্র ও পরবর্তীতে সহযোগী অধ্যাপক ড. মিয়া মোহাম্মদ মহিউদ্দিন খুন করার ঘটনাকে দেশের ইতিহাসে জঘন্যতম হত্যাকাণ্ড বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। তিনি বলেন, আজকের রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে এক প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল বলেন, এ মামলাটি দেশের ইতিহাসে একটি জঘন্যতম হত্যা মামলা। প্রফেসর তাহের বলেছিলেন নিয়ম অনুসারে মহিউদ্দিনের পদোন্নতি হবে না। একজন শিক্ষককে তার ছাত্র, পরবর্তীতে শিক্ষক হয়েছেন। তিনি শুধুমাত্র তার নিজের একটা লাভের জন্য, অর্থাৎ প্রমোশনের জন্য একজন মানুষকে এভাবে হত্যা করা কোনোভাবে এটা মেনে নেওয়া যায় না। এটা ঘৃণ্য কাজ।

অ্যাটর্নি জেনারেল বলেন, আজকের বিচারের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা হলো। অন্যদের কাছে বার্তা যাবে যে এ ধরণের কাজ করলে আদালতের কাছ থেকে সর্বোচ্চ শাস্তি পেতে হবে।

এর আগে মঙ্গলবার সকালে আপিল বিভাগ অধ্যাপক ড. এস তাহের হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ডাদেশ এবং ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখার আদেশ দেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাট জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মমিনুল হক

প্রমোশনের জন্য শিক্ষক হয়ে শিক্ষক হত্যা জঘন্য: অ্যাটর্নি জেনারেল

আপডেট টাইম : ০৫:৫৬:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২