পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

গাজা ধ্বংসযজ্ঞের দায় বান কি মুনেরও : হামাস

বাংলার খবর২৪.কমhamas222_54525 ডেস্ক: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি ধ্বংসযজ্ঞের দায় বান কি মুনকেও নিতে হবে বলে মন্তব্য করেছেন হামাসের মুখপাত্র সামি আবু জুহরি। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরতা ও গণহত্যার জন্য জাতিসংঘকে দায়ী করে জুহরি বলেন, জাতিসংঘের আড়ালে ইসরায়েল গাজায় নৃশংস ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এজন্য জাতিসংঘ মহাসচিব বান কি মুনকেও দায় নিতে হবে। এছাড়া রাফাহ শহরে তেলআবিব যে আগ্রাসন চালিয়েছে তাতেও বান কি মুনের অংশগ্রহণ ছিল বলে দাবি তার।

হামাস মুখপাত্র জাতিসংঘ মহাসচিবের প্রতি আহ্বান জানিয়ে বলেন, গাজা ইস্যুতে দ্বৈত নীতি পরিহার করুন।

এদিকে, মঙ্গলবার বান কি মুন গাজার মারাত্মক ক্ষতিগ্রস্ত কিছু এলাকা ঘুরে দেখেছেন। এ সময় তিনি ফিলিস্তিনের গাজায় সম্প্রতি চালানো ইসরায়েলি হামলাকে ‘বর্ণনাতীত’ বলে অভিহিত করেছেন।

মুন বলেন, ২০০৯ সালের যুদ্ধের চেয়েও ভয়াবহ ছিল এবারের ইসরায়েলি ধ্বংসলীলা। তাই স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনায় উভয় পক্ষকে মানবিক হৃদয় নিয়ে বসার আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব।

প্রসঙ্গত, গত ১ আগস্ট গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরে ইসরায়েলি সেনারা ব্যাপক গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালায়। এতে একদিনেই নিহত হন প্রায় ৮০ জন ফিলিস্তিনি। এছাড়া আহত হন ৩৫০ জন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

গাজা ধ্বংসযজ্ঞের দায় বান কি মুনেরও : হামাস

আপডেট টাইম : ০৩:৪৪:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০১৪