পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড ও পাঁচজনকে অর্থদন্ড। Logo বিআরটিএ সহকারী পরিচালক থেকে উপপরিচালক পদে পদোন্নতি ৭ জনের Logo শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও গাছের চারা দিয়ে সংবর্ধনা Logo পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গরু ও আগরবাতি আটক Logo পাটগ্রামে উৎসবমুখর পরিবেশে যুগের আলো পত্রিকার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo জলসিড়ি আবাসনের সাথে রূপগঞ্জের জমি মালিকদের সমস্যা সমাধানের উদ্যোগ নিলেন এমপি দিপু ভুঁইয়া Logo হাতীবান্ধা-পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে মাদক ও মোটরসাইকেল পার্টস আটক Logo মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৯ জন দালাল আটক Logo লালমনিরহাটে শিবরাম স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিনজনকে কারাদণ্ড।

বাসস্ট্যান্ডে নারীর রেখে যাওয়া স্যুটকেসে লাশ

ডেস্ক : ফরিদপুরের নতুন বাসস্ট্যান্ডে রেখে যাওয়া এক নারীর স্যুটকেস খুলতেই হতবাক হয়ে গেল উপস্থিত সবাই। এর ভেতরে ছিল মধ্যবয়সী এক পুরুষের লাশ। শনিবার (২৭ জানুয়ারি) গোল্ডেন লাইন বাস কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ লাশটি উদ্ধার করেছে। তবে ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। ধারণা করা হচ্ছে ৪৫ বছর বয়সী হবেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে রাজবাড়ি রাস্তার মোড়ের দিক থেকে একটি মাহেন্দ্র করে বোরকা পরিহিত এক নারী আসেন। তিনি স্যুটকেসটি ৪-৫ জন লোকের সহায়তায় মাহিন্দ্র থেকে নামান। পরে সেটি বাস কাউন্টারের সামনে রেখে ঢাকাগামী একটি বাসে উঠে চলে যান। পরে প্রত্যক্ষদর্শীরা পুলিশকে খবর দিলে পুলিশ এসে স্যুটকেস খুলে লাশ উদ্ধার করে।

ফরিদপুর কোতোয়ালি থানার এসআই মোহাম্মদ শামীম বলেন, লাশের পরিচয় এখনও জানা যায়নি। তবে আমরা ময়নাতদন্ত করে এবং খোঁজখবর নিয়ে হত্যার রহস্য জানার চেষ্টা করছি।

Tag :
জনপ্রিয় সংবাদ

মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড ও পাঁচজনকে অর্থদন্ড।

বাসস্ট্যান্ডে নারীর রেখে যাওয়া স্যুটকেসে লাশ

আপডেট টাইম : ০১:৩৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪