পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড ও পাঁচজনকে অর্থদন্ড। Logo বিআরটিএ সহকারী পরিচালক থেকে উপপরিচালক পদে পদোন্নতি ৭ জনের Logo শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও গাছের চারা দিয়ে সংবর্ধনা Logo পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গরু ও আগরবাতি আটক Logo পাটগ্রামে উৎসবমুখর পরিবেশে যুগের আলো পত্রিকার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo জলসিড়ি আবাসনের সাথে রূপগঞ্জের জমি মালিকদের সমস্যা সমাধানের উদ্যোগ নিলেন এমপি দিপু ভুঁইয়া Logo হাতীবান্ধা-পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে মাদক ও মোটরসাইকেল পার্টস আটক Logo মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৯ জন দালাল আটক Logo লালমনিরহাটে শিবরাম স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিনজনকে কারাদণ্ড।

ব্রীজের মাঝখানে গর্ত, ঝুঁকি নিয়ে চলাচল করছে গাড়ী

সাজ্জাদ হোসেন শাহিন-জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহের ভাবকী-রায়গঞ্জ সড়কে বাগবাড়ী বটতলা মোড় সংলগ্ন খালের ওপরের ব্রীজে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে ঝুঁকি নিয়ে ওই ব্রীজের ওপর দিয়ে যানবাহন চলাচল করছে।

সরেজমিনে দেখা যায়, প্রতিদিন ওই সড়কে ব্যাটারিচালিত ও সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল ও মানুষ যাতায়াত করে। দীর্ঘদিন আগে একবার ব্রীজটি সংস্কার করা হয়েছিল। গত বছর আগস্ট মাসে ব্রীজের মাঝখানে একটি বড় গর্তের সৃষ্টি হলেও এখনো তা মেরামত করতে কেউই এগিয়ে আসছে না। ফলে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। তবে ব্রীজের গর্তের ওপর লাল কাপড় মোড়ানো একটি বাঁশের লাঠি লাগানো হয়েছে।
বাঘবাড়ি এলাকার স্থানীয় কয়েকজন বলেন, ‘সেতুটি দীর্ঘদিন আগে নির্মাণ করা হয়েছিল। অনেক পুরাতন হওয়ায় ব্রীজটি দুর্বল হয়ে গেছে। হঠাৎ ব্রীজের মাঝখানে ভেঙে বড় গর্তের সৃষ্টি হয়েছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
পাঠানপাড়া এলাকার মাসুদ রানা বলেন, ‘প্রায় ৫ মাস ধরে ব্রীজের মধ্যে গর্ত হয়েছে। গর্তের এক পাশ দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। কিছুদিন থেকে মালবাহী বড় ট্রাক ও পিকআপ হাজরাবাড়ি হয়ে প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা বেশি ঘুরে জামালপুর শহরে যাচ্ছে।
জামালপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. সায়েদুজ্জামান সাদেক বলেন,
২০ ফুট দৈর্ঘ্যরে ওই সেতুটি ১৯৯৬ সালে নির্মাণ করা হয়। এখন ব্রীজটি অনেক পুরাতন। এখন আর মেরামত করার উপযোগী নয়। সার্ভে কাজ শেষ,বরাদ্দ পেলেই সেখানে একটি নতুন ব্রীজ নির্মাণ করা হবে।

জনপ্রিয় সংবাদ

মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড ও পাঁচজনকে অর্থদন্ড।

ব্রীজের মাঝখানে গর্ত, ঝুঁকি নিয়ে চলাচল করছে গাড়ী

আপডেট টাইম : ০৪:২৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪