অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

কানাডা কখনই হুমকির কাছে মাথা নোয়াবে না : হারপার

বাংলার খবর২৪.কম : image_4_833কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হারপার সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে লড়াই আরো জোরদারের অঙ্গীকার করেছেন। পার্লামেন্টে এক বন্দুকধারীর হামলা এবং এক সৈন্য নিহত হওয়ার পর বুধবার তিনি জাতির উদ্দেশে দেয়া টেলিভিশন ভাষণে এ অঙ্গীকার করেন।
তিনি বলেন, কানাডা কখনই হুমকির কাছে মাথা নোয়াবে না। এসব ঘটনা আমাদের দৃঢ়তাকে আরো মজবুত এবং প্রচেষ্টাকে জোরদার করবে। সন্ত্রাসীদের চিহ্নিত এবং হুমকি মোকাবেলায় দেশের নিরাপত্তা সংস্থাগুলো প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেবে এবং কানাডাকে নিরাপদ রাখবে।
হারপার আরো বলেন, অন্যান্য দেশে নিষ্ঠুরতা চালানো সন্ত্রাসী সংগঠনগুলো কানাডাকে তাদের বর্বরতার ক্ষেত্র বানাতে চায়। কিন্তু আমাদের দৃঢ়তা ও জোর প্রচেষ্টার কারণে তারা তা পারবে না। কানাডা তাদের জন্য নিরাপদ স্বর্গ হবে না।
কানাডার সংবাদ মাধ্যমে ৩২ বছর বয়সী মাইকেল জিহাপ বিবুইকে হামলাকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাকে উচ্চ ঝুঁকিপূর্ণ সন্দেহভাজন হিসেবে বিবেচনা করা এবং বিদেশে গিয়ে যেন সন্ত্রাসী কাজে অংশ নিতে না পারে সে জন্যে তার পাসপোর্ট বাতিল করা হয়েছে।
মাইকেল জিহাপের হামলায় এক কানাডিয়ান সৈন্য নিহত হয়েছে। সৈন্যটি যুদ্ধ সৌধের নিরাপত্তার দায়িত্বে ছিল। এছাড়া জিহাপ নিকটবর্তী পার্লামেন্ট ভবনেও হামলা চালায়।
হারপার বলেন, এ ঘটনা আমাদের মনে করিয়ে দিয়েছে কানাডাও বিশ্বজুড়ে চালানো এ ধরণের সন্ত্রাসী হামলার বাইরে নয়।
তিনি বলেন, নিরাপত্তা সদস্য ও সরকারি প্রতিষ্ঠানের ওপর এ হামলা মনে করিয়ে দিয়েছে এটি সন্ত্রাসী কাজ। কারণ তাদের হামলা এ ধরণের। হামলাকারী ও তার সহযোগি কেউ থাকলে তাদের সম্পর্কে আরো তথ্য বেরিয়ে আসবে বলেও তিনি ভাষণে উল্লেখ করেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

কানাডা কখনই হুমকির কাছে মাথা নোয়াবে না : হারপার

আপডেট টাইম : ০৪:৩৭:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০১৪