পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo শিক্ষার্থীদের অংশগ্রহণে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মশালা আয়োজিত Logo পাটগ্রামে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo প্রত্যন্ত গ্রাম থেকে সাইবার নিরাপত্তার জগতে নয়ন রায়ের এগিয়ে চলা Logo বিআরটিএ, ফরিদপুর সার্কেল কর্তৃক জাতীয় সড়ক নিরাপদ দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত Logo “জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে সচেতনতামূলক আলোচনা সভা” বিআরটিএ ঢাকা মেট্রো-২ সার্কেলের Logo বিআরটিএ নারায়ণগঞ্জ সার্কেলের সহকারী রাজস্ব কর্মকর্তা হেমায়েত হোসেন’কে নিয়ে মিথ্যা অপপ্রচার Logo বিআরটিএ নারায়ণগঞ্জ সার্কেলের সহকারী রাজস্ব কর্মকর্তা হেমায়েত হোসেন’কে নিয়ে মিথ্যা অপপ্রচার Logo জমিজমার বিরোধকে রাজনৈতিক রং দেওয়ার অভিযোগ Logo পাটগ্রামে ১৭ লাখের দেনমোহর কমিয়ে ৩ লাখ ৭০ হাজার করার অভিযোগ, কাজির দুই সহযোগী আটক Logo লালমনিরহাটে প্রধান শিক্ষকের বিরুদ্ধে সহকারী শিক্ষকদের অভিযোগ, তদন্তের দাবি

আবারও ৫ দিন জেল হেফাজতে থাকছেন নূর হোসেন

বাংলার খবর২৪.কম: nurঅবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতে আটক নারায়ণগঞ্জের সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে আবারও ৫ দিনের জেল হেফাজতে পাঠিয়েছেন আদালত।

১২ দিনের জেল হেফাজত শেষে আজ শনিবার দুপুরে দুই সহযোগী‑ ওয়াহিদুল জামান শামিম ও খান সুমনসহ নূর হোসেনকে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতের মুখ্য বিচার বিভাগীয় হাকিম মধুমিতা রায়ের আদালতে তোলা হয়।

পরে স্থানীয় সময় দুপুর আড়াইটার পর বারাসত আদালতের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মধুমিতা রায়ের এজলাসে শুনানি শুরু হয়। এসময় বিচারক সরকার পক্ষের আইনজীবীর কাছে কেস ডায়েরি চান।

পরে কেস ডায়েরি হাজির করার জন্য এবং মামলা তদন্তের স্বার্থে নূর হোসেন ও তার দুই সহযোগীকে আরো ৫ দিন জেল হেফাজত পাঠান আদালত।

এদিকে আদালতে আজ নূর জানিয়েছেন, তিনি জামিনের জন্য আবেদন করবেন।

এর আগে দমদম কেন্দ্রীয় কারাগার থেকে স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটে নূর হোসেন, ওয়াহিদুল জামান শামিম ও খান সুমনকে বিধাননগর সিটি পুলিশের লাল হুটার লাগানো একটি টাটা সুমোতে করে আদালতে আনা হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের অংশগ্রহণে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মশালা আয়োজিত

আবারও ৫ দিন জেল হেফাজতে থাকছেন নূর হোসেন

আপডেট টাইম : ০২:০৯:০৬ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০১৪