পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

বাংলাদেশ-শ্রীলঙ্কার ফুটবলাররা রাজশাহীতে

বাংলার খবর২৪.কম index২৩_55606: রাজশাহী পৌঁছেছে শ্রীলঙ্কা ও স্বাগতিক বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে শনিবার বেলা আড়াইটায় রাজশাহী পৌঁছেছে দুই দলের ফুটবলাররা। এসময় ফুটবলারদের ফুল দিয়ে বরণ করে নেয় রাজশাহী জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা।

আগামী ২৭ অক্টোবর বিকেল ৩টায় রাজশাহী জলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও বাংলাদেশ। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বেসরকারি টেলিভিশন চ্যানেল নাইন। বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্র ম্যাচটির ধারাবিবরণী প্রচার করবে।

ম্যাচটিকে সামনে রেখে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। রোববার সকাল ১১টায় জেলা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রফিউস সামস প্যাডি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, দুটি দল যশোরে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ শেষে সড়কপথে শনিবার দুপুরে রাজশাহী পৌঁছেছে। শ্রীলঙ্কা দলের খেলোয়াড়রা রাজশাহী পর্যটন মোটেলে এবং বাংলাদেশ দলের খেলোয়াড়রা হোটেল নাইস ইন্টারন্যাশনালে অবস্থান করছেন।

ম্যাচের আগে শ্রীলঙ্কার ফুটবলাররা রোববার রাজশাহী শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুশীলন করবে। অন্যদিকে বাংলাদেশ দল অনুশীলন করবে বিজিবি মাঠে অথবা আরআরএফ মাঠে।

তিনি আরো বলেন, প্রীতি ফুটবল ম্যাচে সাধারণ গ্যালারির জন্য টিকিটের মূল্য ২০ টাকা, উত্তর ও দক্ষিণ দিকের প্যাভিলিয়নের জন্য ৩০ টাকা এবং ভিআইপি গ্যালারির জন্য ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। শুক্রবার থেকেই জেলা ক্রীড়া সংস্থার কাউন্টার থেকে টিকেট পাওয়া যাচ্ছে।

উল্লেখ্য, দেশ স্বাধীনের পর এই নিয়ে রাজশাহীর মাটিতে দ্বিতীয় বারের মতো কোনো আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এনিয়ে উৎসাহ-উদ্দীপনার কমতি নেই রাজশাহীবাসীর।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

বাংলাদেশ-শ্রীলঙ্কার ফুটবলাররা রাজশাহীতে

আপডেট টাইম : ০১:১৮:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০১৪