পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও গাছের চারা দিয়ে সংবর্ধনা Logo পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গরু ও আগরবাতি আটক Logo পাটগ্রামে উৎসবমুখর পরিবেশে যুগের আলো পত্রিকার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo জলসিড়ি আবাসনের সাথে রূপগঞ্জের জমি মালিকদের সমস্যা সমাধানের উদ্যোগ নিলেন এমপি দিপু ভুঁইয়া Logo হাতীবান্ধা-পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে মাদক ও মোটরসাইকেল পার্টস আটক Logo মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৯ জন দালাল আটক Logo লালমনিরহাটে শিবরাম স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিনজনকে কারাদণ্ড। Logo সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুর পেছনের প্রকৃত ঘটনা অনুসন্ধান ও দায়ীদের আইনের আওতায় আনার দাবি বিআরজেইউর Logo জলসিঁড়ি আবাসনের জবরদখলের প্রতিবাদ ও জিয়া খাল উদ্ধারে ১০ গ্রামের হাজার হাজার বাসিন্দাদের সভা

কচুয়ায় ১০ বোতল ফেন্সিডিলসহ কলেজ ছাত্রলীগের সভাপতি গ্রেফতার

চাঁদপুর জেলা প্রতিনিধিঃ চাঁদপুরের কচুয়ায় ১০ বোতল ফেনসিডিলসহ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি দুরন্ত ইব্রাহিম গ্রেফতার। সে কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজ শাখা (সরকার কর্তৃক নিষিদ্ধ সংগঠন) ছাত্রলীগের আহবায়ক। বুধবার সন্ধ্যায় চাঁদপুর জেলা গোয়েন্দা (ডিবি) শাখার এসআই মাজহারুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে কচুয়া পৌরসভার কড়াইয়া বিশ্বরোড সংলগ্ন মায়ের দোয়া মৎস্য আড়ৎ এর সামনে থেকে ১০ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করেন।

চাঁদপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মোঃ মজিবুর রহমান দুরন্ত ইব্রাহিমের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুরন্ত ইব্রাহিম রাজনীতির আড়ালে দীর্ঘদিন ফেনসিডিলের ব্যবসা করে আসছে। বুধবার বিশ্বরোড এলাকায় অভিযান চলাকালীন তার কাছে ১০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। পরে তাকে আটক করে চাঁদপুর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে আসা হয়।

কচুয়া থানার ওসি এম. এ হালিম বলেন, সরকার কর্তৃক নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের আহবায়ক দুরন্ত ইব্রাহিমকে ১০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও গাছের চারা দিয়ে সংবর্ধনা

কচুয়ায় ১০ বোতল ফেন্সিডিলসহ কলেজ ছাত্রলীগের সভাপতি গ্রেফতার

আপডেট টাইম : ১১:৩৫:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪