পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও গাছের চারা দিয়ে সংবর্ধনা Logo পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গরু ও আগরবাতি আটক Logo পাটগ্রামে উৎসবমুখর পরিবেশে যুগের আলো পত্রিকার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo জলসিড়ি আবাসনের সাথে রূপগঞ্জের জমি মালিকদের সমস্যা সমাধানের উদ্যোগ নিলেন এমপি দিপু ভুঁইয়া Logo হাতীবান্ধা-পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে মাদক ও মোটরসাইকেল পার্টস আটক Logo মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৯ জন দালাল আটক Logo লালমনিরহাটে শিবরাম স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিনজনকে কারাদণ্ড। Logo সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুর পেছনের প্রকৃত ঘটনা অনুসন্ধান ও দায়ীদের আইনের আওতায় আনার দাবি বিআরজেইউর Logo জলসিঁড়ি আবাসনের জবরদখলের প্রতিবাদ ও জিয়া খাল উদ্ধারে ১০ গ্রামের হাজার হাজার বাসিন্দাদের সভা

বনানী সড়কে বাস দুর্ঘটনা : অভিযুক্ত বাসের নিবন্ধন স্থগিত করেছে বিআরটিএ

শুক্রবার ২৮মার্চ ঢাকার বনানীতে বাস উল্টে গিয়ে ৪২ জন পোশাক শ্রমিক আহত হওয়ার ঘটনায় ঢাকা মেট্রো ব-১১-৭৫৪৭ বাসের নিবন্ধন সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

সেই সঙ্গে তিন কার্যদিবসের মধ্যে গাড়ির মালিককে বিআরটিএ কার্যালয়ে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিআরটিএর উপপরিচালক (প্রকৌশল) স্বদেশ কুমার দাস জানান, মোটরযানটির নিবন্ধন সনদ, ট্যাক্স টোকেন, ফিটনেস সনদ, রুট পারমিট এবং চালকের ড্রাইভিং লাইসেন্সসহ আগামী ৩ কার্যদিবসের মধ্যে মালিককে হাজির হতে হবে।

শুক্রবার ২৮মার্চ ভোরে বনানী ওভারপাসের আগে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। বাসটি গাজীপুর যাচ্ছিল এবং এতে ৪২ জন পোশাক শ্রমিক ছিলেন। সকাল সাড়ে ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে, যার ফলে সব যাত্রী আহত হন। তাদের দ্রুত উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর, গুরুতর আহত ছয়জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তাতে করে আশপাশের প্রায় সব সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। যানজটের কারণে ব্যাপক ভোগান্তিতে পড়েন চলাচলকারী যাত্রীরা।

জনপ্রিয় সংবাদ

শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও গাছের চারা দিয়ে সংবর্ধনা

বনানী সড়কে বাস দুর্ঘটনা : অভিযুক্ত বাসের নিবন্ধন স্থগিত করেছে বিআরটিএ

আপডেট টাইম : ০১:৫৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫