পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও গাছের চারা দিয়ে সংবর্ধনা Logo পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গরু ও আগরবাতি আটক Logo পাটগ্রামে উৎসবমুখর পরিবেশে যুগের আলো পত্রিকার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo জলসিড়ি আবাসনের সাথে রূপগঞ্জের জমি মালিকদের সমস্যা সমাধানের উদ্যোগ নিলেন এমপি দিপু ভুঁইয়া Logo হাতীবান্ধা-পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে মাদক ও মোটরসাইকেল পার্টস আটক Logo মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৯ জন দালাল আটক Logo লালমনিরহাটে শিবরাম স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিনজনকে কারাদণ্ড। Logo সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুর পেছনের প্রকৃত ঘটনা অনুসন্ধান ও দায়ীদের আইনের আওতায় আনার দাবি বিআরজেইউর Logo জলসিঁড়ি আবাসনের জবরদখলের প্রতিবাদ ও জিয়া খাল উদ্ধারে ১০ গ্রামের হাজার হাজার বাসিন্দাদের সভা

বেকড়ায় ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচিতে বিক্ষোভ মিছিল

সোলায়মান, নাগরপুর (টাংগাইল) প্রতিনিধিঃ
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বেকড়া ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ মিছিল ও সমাবেশ।
শুক্রবার (১৮ এপ্রিল) জুমার নামাজের পর ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ আন্তর্জাতিক কর্মসূচির অংশ হিসেবে বেকড়া ইউনিয়নবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। বেকড়া ইউনিয়ন পরিষদ থেকে মিছিলটি শুরু হয়ে বাজার ও প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূর্ব পাড়ায় গিয়ে শেষ হয়।
বিক্ষোভ পরবর্তী সমাবেশে বক্তব্য দেন নাগরপুর উপজেলা শাখার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আবু বক্কর, স্থানীয় মসজিদের ইমামসহ অসংখ্য জনসাধারণ।
এসময় বক্তারা বলেন ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির অংশ হিসেবে আমরা আজ রাস্তায় নেমেছি। গাজায় ইসরায়েলি দখলদার বাহিনী যেভাবে সাধারণ মানুষের ওপর নৃশংস হামলা চালাচ্ছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। শিশু, নারী ও নিরীহ মানুষদের ওপর ইসরায়েলি হামলা মানবতাকেও প্রশ্নের মুখে ফেলেছে। অথচ বিশ্ব আজ নিশ্চুপ। কোথায় গেলো সেই মানবতা, কোথায় গেলো নৈতিকতা?
বক্তরা আরও বলেন, ইসরায়েলি দখলদার বাহিনী গাজায় নির্মমভাবে মানুষকে হত্যা করছে। তাদের এই হত্যাযজ্ঞ দেখে বাংলাদেশের প্রতিটি শিক্ষার্থী, জনগন ক্ষুব্ধ এবং ব্যথিত। তারা চান দ্রুত যেন বিশ্ববাসী এ গণহত্যা বন্ধ করে। ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির মাধ্যমে আজ বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী মানুষ ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও গাছের চারা দিয়ে সংবর্ধনা

বেকড়ায় ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচিতে বিক্ষোভ মিছিল

আপডেট টাইম : ০৩:১১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫