পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

বিজিবির বাঁধায় মাটি কাটার কাজ বন্ধ করল বিএসএফ

নিজস্ব সংবাদদাতা

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম বিওপির সীমান্ত এলাকায় বিএসএফ কর্তৃক সীমান্ত শূন্য লাইনের ৭০ গজ ভারতের অভ্যন্তরে ভেকু মেশিন দিয়ে মাটি খননের কাজ বিজিবির বাঁধায় বন্ধ করলো বিএসএফ।

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।

বিজিবি জানায়, রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) এর অধীনস্থ দহগ্রাম বিওপির সীমান্ত পিলার ডিএএমপি ৭ হতে ৭০ গজ ভারতের অভ্যন্তরে ভারতের ৬ ব্যাটালিয়ন বিএসএফ এর তরুন ক্যাম্পের কিছু সংখ্যক বিএসএফ সদস্যরা ভারতীয় নাগরিকদের সহায়তায় মাটি খননের যন্ত্র (ভেকু মেশিন) দিয়ে জমি হতে মাটি কেটে ট্রলি/ট্রাক্টরে করে তরুন ক্যাম্পের ভিতরে নিয়ে যায়। তথ্য পেয়ে বিজিবি দহগ্রাম বিওপির টহলদল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে উক্ত কাজের তীব্র বাঁধা ও প্রতিবাদ জানায় । বিজিবির বাঁধার মুখে বিএসএফ সদস্যরা কাজ বন্ধ করে দিয়ে ভেকু মেশিন এবং ট্রলি নিয়ে ফেরত চলে যায়। এ ধরনের কাজের পূনরাবৃত্তি না ঘটানোর ব্যাপারে বিজিবি টহল দলকে আশ্বস্থ করে বিএসএফ। এ ঘটনায় সীমান্ত এলাকায় নজরদারী ও টহল তৎপরতা বৃদ্ধি করেছে বিজিবি।

এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রংপুর ৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম আলদীন বলেন, দহগ্রাম বিওপি সীমান্তের ৭০ গজের মধ্যে ভারতের অভ্যন্তরে মাটি খননের কাজ বিজিবির বাঁধায় বন্ধ রেখেছে বিএসএফ। পরবর্তীতে যেন এ ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এ ব্যাপারে বিএসএফকে কড়া বার্তা দেয়া হয়েছে। ওই সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

বিজিবির বাঁধায় মাটি কাটার কাজ বন্ধ করল বিএসএফ

আপডেট টাইম : ০৪:৫৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫