
আজ ১৩ ডিসেম্বর ২০২৫ সকাল দশটার সময় ধানমন্ডিস্থ ইনস্টিটিউট অফ সাইন্স এন্ড টেকনোলজি (আই এস টি) অডিটোরিয়ামে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা এবং আইএসটির পরিচালক প্রশাসন ও স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডা: সালেহ মুহাম্মদ রফিক, নবীন বরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আই এস টির অধ্যক্ষ অধ্যাপক এম এ মজিদ, নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য (ভিসি) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর এ এস এম আমানুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এবং আইএসটির গভর্নিং বডির বিদ্যুৎসাহী সদস্য অধ্যাপক ডক্টর এস এম মোস্তফা আল মামুন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষা প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন অধ্যাপক ডঃ মোঃ আবু দারদা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক পূর্ব এর ডিন অধ্যাপক ডক্টর আশেক কবির চৌধুরী, সাবেক অতিরিক্ত সচিব ও আই এস টির ছাত্র উপদেষ্টা ফরিদা নাসরিন, সাবেক সচিব আবু সাঈদ চৌধুরী, ক্রাউন ইনিস্টিটিউটের অধ্যক্ষ প্রফেসর মামুনুর রশিদ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক জাকির হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আই এস টির অধ্যাপক রুনা রোকসানা খান, অধ্যাপক জিয়াউল হাসান, অধ্যাপক আশফাকুর রহমান, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক লুৎফী হাবিবা ,ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মেহেদী হাসান,ইসিই বিভাগের বিভাগীয় প্রধান মাহফুজা ফেরদৌসী প্রমুখ। নবীন বরণ অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় সংগীত পরিবেশন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়, উক্ত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক ডক্টর এ এস এম আমানুল্লাহ তার বক্তব্যে বলেন – আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আইএসটির প্রতিষ্ঠাতা ও আইএসটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি এর সাবেক ডিন ইমেরিটাস অধ্যাপক ডক্টর শাহিদা রফিক কে। ১৯৯৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ী প্রফেসর ডঃ আব্দুস সালাম এই প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন। আইএসটির অত্যাধুনিক যোগোপযোগী সিলেবাস ও পড়াশোনার মানদন্ড দেখে আমি অভিভূত , সফটওয়্যার /হার্ডওয়ার প্রজেক্ট এক্সিবিশন এন্ড পোস্টার প্রেজেন্টেশন পরিদর্শন দেখে আমি আনন্দিত। আমি অনেক শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠানে যোগদান করেছি কিন্তু কোথাও এরকম সুশৃংখল শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও অত্যাধুনিক কম্পিউটার ও ইলেকট্রিক্যাল ল্যাব দেখি নাই। এজন্য আইএসটির গভর্নিং বডি ও শিক্ষক ,কর্মকর্তা ,কর্মচারীদেরকে ধন্যবাদ জানাই। এই সফটওয়্যার হার্ডওয়ার প্রজেক্ট এক্সিবিশন এন্ড পোস্টার প্রেজেন্টেশন জাতীয় বিশ্ববিদ্যালয় আই এস টি এর অংশগ্রহণের মাধ্যমে আয়োজন করব। তিনি বলেন আই এস টি থেকে গত জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ভূমিকা রাখার জন্য ছাত্র-ছাত্রীদের ভুয়সি প্রশংসা করেন এবং এই আন্দোলনে গুলিবিদ্ধ ও আহত ছাত্রদের খোঁজখবর নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ,বিশেষ অতিথিগণ এবং সভাপতি মহোদয় সফটওয়্যার হার্ডওয়্যার প্রজেক্ট এক্সিবিশন এন্ড পোস্টার প্রেজেন্টেশন এ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ উজ্জল হোসেন ও সিএসই বিভাগের প্রভাষক তাসমি সুলতানা তমা।
রেস রিলিজ।
বাংলার খবর ডেস্ক : 



















