পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড ও পাঁচজনকে অর্থদন্ড। Logo বিআরটিএ সহকারী পরিচালক থেকে উপপরিচালক পদে পদোন্নতি ৭ জনের Logo শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও গাছের চারা দিয়ে সংবর্ধনা Logo পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গরু ও আগরবাতি আটক Logo পাটগ্রামে উৎসবমুখর পরিবেশে যুগের আলো পত্রিকার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo জলসিড়ি আবাসনের সাথে রূপগঞ্জের জমি মালিকদের সমস্যা সমাধানের উদ্যোগ নিলেন এমপি দিপু ভুঁইয়া Logo হাতীবান্ধা-পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে মাদক ও মোটরসাইকেল পার্টস আটক Logo মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৯ জন দালাল আটক Logo লালমনিরহাটে শিবরাম স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিনজনকে কারাদণ্ড।

সব ফ্লাইটে ‘বডি ওর্ন ক্যামেরা’ চালু করলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের লাগেজ বা মালামালের সুরক্ষা নিশ্চিত করতে এবং হ্যান্ডলিং প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে প্রযুক্তিনির্ভর কঠোর মনিটরিং ব্যবস্থা চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এখন থেকে বিমানবন্দরে অবতরণ করা প্রতিটি আন্তর্জাতিক ফ্লাইটের লাগেজ ওঠানামার দৃশ্য ধারণ করা হবে কর্মীদের শরীরে লাগানো ‘বডি ওর্ন ক্যামেরা’র মাধ্যমে।

রবিবার (২১ ডিসেম্বর ২০২৫) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক (গ্রাহকসেবা) বদরুল হাসান লিটন আনুষ্ঠানিকভাবে এই সেবা সম্প্রসারণ কার্যক্রমের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বদরুল হাসান লিটন বলেন, ‘‘যাত্রীদের সম্পত্তির নিরাপত্তা এবং সেবার মান ধরে রাখতে আমরা বদ্ধপরিকর। বডি ওর্ন ক্যামেরার ব্যবহার সম্প্রসারণের ফলে লাগেজ হ্যান্ডলিংয়ের প্রতিটি ধাপে স্বচ্ছতা আসবে এবং জবাবদিহিতা নিশ্চিত হবে। এই প্রযুক্তি আমাদের কর্মীদের পেশাদারিত্ব বাড়াবে এবং যাত্রীদের আস্থা অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে।’’

বিমান কর্তৃপক্ষ জানায়, এর আগে ২০২৪ সালের জুন মাস থেকে বিমান তাদের নিজস্ব ফ্লাইটের ব্যাগেজ ডেলিভারি প্রক্রিয়ায় পরীক্ষামূলকভাবে এই ক্যামেরা ব্যবহার শুরু করে। এতে ইতিবাচক ফলাফল পাওয়ায় এখন থেকে বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা গ্রহণকারী অন্যান্য সব বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইটেও এই নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করা হলো।

এই প্রযুক্তির ফলে লাগেজের কোনো ক্ষতি হলে বা মালামাল চুরির ঘটনা ঘটলে দায়ী স্টেশন বা ব্যক্তিকে দ্রুত শনাক্ত করা সম্ভব হবে। ভবিষ্যতে যাত্রীসেবার মান আরও উন্নত করতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী এই সংস্থাটি।

Tag :
জনপ্রিয় সংবাদ

মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড ও পাঁচজনকে অর্থদন্ড।

সব ফ্লাইটে ‘বডি ওর্ন ক্যামেরা’ চালু করলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

আপডেট টাইম : ০৯:৩৮:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫