
নিজস্ব সংবাদদাতা
লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়ন পরিষদের পাশের একটি পুকুর থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৩ জুন) রাতে স্থানীয় বাসিন্দারা পুকুরে মরদেহটি ভাসতে দেখে তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন।
এ বিষয়ে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাদ আহমেদ জানান, “খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশের টিম সেখানে পৌঁছে কাজ শুরু করেছে। বিস্তারিত তথ্য পরে জানানো সম্ভব হবে।”
পুলিশ নিহতের পরিচয় শনাক্তকরণ এবং মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মো:রশিদুল ইসলাম 


















