পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ওবামার মুখোশ পরে ডাকাতি!

বাংলার খবর২৪.কম : index 3_56382 যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে এক অভিনব কায়দায় ডাকাতির ঘটনা ঘটেছে। এক ব্যক্তি প্রেসিডেন্ট বারাক ওবামার মুখোশ পরে ফাস্ট ফুডের দোকানে ডাকাতি করেছে।

বৃহস্পতিবার রাত ৮ টার দিকে সালেম শহরের এক ফাস্টফুডের দোকানে এ ঘটনা ঘটে।

যুক্তরাষ্ট্রে শুক্রবার থেকে ঘটা করে হ্যালোইন উৎসব পালন শুরু হয়েছে। এ সুযোগ কাজে লাগিয়ে বেশ ক’দিন ধরে নানা রকমের মুখোশ পরে ঘুরছে বিভিন্ন বয়সের নারী-পুরুষ।

বৃহস্পতিবার রাতে বারাক ওবামার মুখোশ পরে ওই ডাকাত নিজের চেহারা সম্পূর্ণ লুকিয়ে ফেলে। একটি বন্দুক নিয়ে ওই ব্যক্তি সালেম শহরের ফাস্টফুডের দোকানটিতে ঢোকে এবং দোকানের ক্যাশবাক্স থেকে টাকা নিয়ে পালিয়ে যায়।

এদিকে দোকানের সিসিটিভির ফুটেজে দেখা যায়, ক্যামেরার সামনে দাঁড়িয়ে কালো পোশাক পরা ওই ব্যক্তি একটি মুখোশ ঠিক করছে।

সালেম পুলিশের এক মুখপাত্র জানান, অনেকগুলো ব্যাপার সামনে রেখে পুলিশ তদন্ত করছে। ওই ব্যক্তির মুখোশহীন ছবি সংগ্রহের চেষ্টা চলছে। এদিকে বিখ্যাত ব্যক্তিদের মুখোশ পরে ডাকাতির ঘটনা যুক্তরাষ্ট্রে নতুন নয়।

তিনি আরো জানান, আগামী দু’দিন পর্যন্ত হ্যালোইন উৎসবের নামে মুখোশধারীরা এ ধরণের অপকর্ম চালানোর চেষ্টা করবে। এজন্য স্থানীয় পুলিশ সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানান।

উল্লেখ্য, ২০০৯ সালের ডিসেম্বরে এক ব্যক্তি রিচার্ড নিক্সনের মুখোশ পরে দুটি ব্যাংকে ডাকাতি করে। জুলাইয়ে ফ্লোরিডায় আলবার্ট আইনস্টাইনের মুখোশে একটি ব্যাংকে ডাকাতির অভিযোগে অপর এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ওবামার মুখোশ পরে ডাকাতি!

আপডেট টাইম : ০২:৩০:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০১৪