পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ধুমকেতুর বুকে মহাকাশযান

বাংলার খবর২৪.কমspace news_57794 ডেস্ক, ঢাকা : পৃথিবী থেকে ৫০ কোটি কিলোমিটার দূরে ধাবমান একটি ধুমকেতুর বুকে অবতরণ করলো মানুষের তৈরি একটি যান।

এটাই কোনো ধুমকেতুর বুকে মানুষের তৈরি মহাকাশযানের প্রথম অবতরণ।

অবতরণের আগে ফিলি নামের এই ল্যান্ডারটিকে সৌরজগতে ১০ বছর পরিভ্রমণ করতে হয়েছে বলে জানিয়েছে ইউরোপীয় মহাকাশ গবেষণা সংস্থার বিজ্ঞানীরা।

৬৭-পি চুরিউমভ-গেরাসিমেনকো নামের এই ধূমকেতুতে অবতরণের পর বিজ্ঞানীরা তার পাঠানো সঙ্কেতও পেয়েছেন।

ধূমকেতুটির বয়স অন্তত ৪০০ কোটি বছর এবং অবতরণযানটি যেখানে নেমেছে সেই জায়গাটি বরফ আর ধূলোর আস্তরণে ঢাকা।

ইউরোপিয়ান স্পেস এজেন্সির রসেটা মিশনের একজন বিজ্ঞানী ড. মেরিনা গারল্যান্ড বলেন, এটা একটা খুবই ঝুঁকিপূর্ণ প্রক্রিয়া।

তিনি বলেন, আমরা জানি না যে ধূমকেতুর উপরিভাগ ঠিক কি দিয়ে গঠিত। এটা যদি শক্ত বরফের তৈরি হয়, তাহলে ধূমকেতুটির মাধ্যাকর্ষণ শক্তি খুবই দুর্বল হওয়ার কারণে অবতরণযানটি মাটি স্পর্শ করার সাথে সাথে আবারো ছিটকে মহাশূন্যে উঠে যেতে পারে।

আর যদি নরম তুষারের মতো কিছু দিয়ে তৈরি হয়, তাহলে অবতরণযানটি ডুবে যেতে পারে বলেও আশংকা করেছিলেন তিনি।

বিজ্ঞানীরা এখন অপেক্ষা করছেন কখন তারা ওই অবতরণযান থেকে তোলা ছবিগুলো পাবেন।

ছবিতে ধূমকেতুর উপরিভাগের এক অদ্ভূত দৃশ্য ও গভীর খাদ এবং বরফের শৃঙ্গ দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে।

এই অভিযান থেকে মহাবিশ্ব বা সৌরজগত গঠনের মৌলিক উপাদান সম্পর্কে ধারণা পাওয়া যাবে বলেও আশা করা হচ্ছে ।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ধুমকেতুর বুকে মহাকাশযান

আপডেট টাইম : ০১:৩১:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০১৪