পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সরকারি প্রচারণায় বাধা ভ্রাম্যমান আদালত বসিয়ে ছাত্রদল নেতাকে দন্ড পরে মুচলেকায় মুক্তি Logo ডিআরইউ নেতৃবৃন্দের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় Logo জিয়া, খালেদা ও তারেক ঢাকার বিত্তবান ও সাধারণের কাছে সমান ভাবে জনপ্রিয় Logo আজ শুরু হল ঢাকা ১৭ এর নির্বাচনী কার্যক্রম Logo ক্ষমতায় গেলে দেশজুড়ে খাল খনন ও সবুজায়নের বড় পরিকল্পনা বিএনপির: তারেক রহমান Logo মায়ের দোয়া অনুষ্ঠানে ইমামকে অনন্য সম্মান Logo চেকপোস্ট এড়িয়ে পালাতে গিয়ে দুর্ঘটনা, কাভার্ড ভ্যান থেকে মালামাল জব্দ Logo সিটি গভর্নমেন্ট ছাড়া ঢাকা রক্ষা সম্ভব নয়: সালাম Logo ভুয়া মাদরাসা কার্যক্রমের প্রতিবাদে পাটগ্রামে সংবাদ সম্মেলন Logo ঢাকা-১৭ আসনে বিএনপির ৫৬ সদস্যের মিডিয়া কমিটি ঘোষণা

ইরাকে দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক,Us: ইরাকের উত্তরাঞ্চলে দ্বিতীয় দফায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। পেন্টাগন এ হামলার খবর নিশ্চিত করেছে।

পেন্টাগন জানিয়েছে, মার্কিন ড্রোন ও নৌবাহিনীর যুদ্ধবিমান ইরবিলের কুর্দিশ শহরের কাছে আবারও হামলা চালায়। দ্বিতীয় দফায় হামলায় মার্কিন ড্রোন বিদ্রোহীদের একটি আস্তানা ধ্বংস হয়েছে। এতে একদল ইসলামিক স্টেট (আইএস) বিদ্রোহী নিহত হয়েছেন।

সামরিক অভিযানের ব্যাপারে হোয়াইট হাউসের মুখপাত্র জোশ আর্নেস্ট জানিয়েছেন, পরিস্থিতির ওপর ভিত্তি করেই এ অভিযানের সময়সীমা নির্ধারণ করা হবে।

২০১১ সালে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর এই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সরাসরি ইরাকে সামরিক অভিযান চালালো।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মেরি হার্ফ বিবিসিকে জানিয়েছেন, ইরবিলে আইএস বিদ্রোহীদের তৎপরতা রোধই এই হামলার প্রাথমিক লক্ষ্য।

চলতি বছরের জুন মাসে শুরু হওয়া সংঘর্ষের পর ইরাকের উত্তরাঞ্চলের দখল নিয়েছে সুন্নি মুসলিমভিত্তিক সংগঠন আইএস। ‍সিরিয়ার কিছু অঞ্চলও তাদের নিয়ন্ত্রণে রয়েছে। নিজেদের নিয়ন্ত্রিত অঞ্চলে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে তারা।

Tag :
জনপ্রিয় সংবাদ

সরকারি প্রচারণায় বাধা ভ্রাম্যমান আদালত বসিয়ে ছাত্রদল নেতাকে দন্ড পরে মুচলেকায় মুক্তি

ইরাকে দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের বিমান হামলা

আপডেট টাইম : ০৬:১৮:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০১৪