পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

কাঠমান্ডুকে সাজাতে ব্যস্ত নেপাল: পাশুপতিতে উপচে পড়া ভিড়

কাঠমান্ডু থেকে: ১৮তম সার্ক শীর্ষ সম্মেলনকে কেন্দ্র করে পুরো কাঠমান্ডুকে ঘিরে বেড়েছে নিরাপত্তা বেষ্টনী। শহরটিকে সাজাতে পুরো এলাকায় চলছে সম্মেলন প্রস্তুতির কাজ। শহরের সৌন্দর্য বৃদ্ধি ও ধুলোমুক্ত করতে ব্যস্ত সময় পার করছে কর্মীরা। হাজার শিবলিঙ অধ্যুষ্যিত হিন্দুদের তীর্থ স্থান পাশুপতি এলাকায় এখন মানুষের উপচে পড়া ভিড়।

২২ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এ সম্মেলন উপলক্ষে ইতোমধ্যে আসতে শুরু করেছে বিভিন্ন দেশের সরকারি কর্মকর্তা, পর্যটক ও সাংবাদিকরা। এ সময়টা নেপালে পর্যটন মৌসুম। সার্ক সম্মেলনকে কেন্দ্র করে বাড়তি রূপে সাজছে এ নগরী। রাস্তার দু’ধারে বসানো হচ্ছে দৃষ্টি নন্দন নতুন পাথর। তবে এ সময়ও শহরের ট্রাফিক ব্যবস্থায় বড় ধরনের কোন পরিবর্তন করতে পারেনি কর্তৃপক্ষ। জ্যামের এ নগরীতে জ্যাম লেগেই আছে। অবাক বিষয় হল, এ নিয়ে কোন ধরনের ক্ষোভ বা আক্ষেপ করতে দেখা যায়নি নেপালের নাগরিকদের।

প্রথমত পর্যটন মৌসুম এবং তারপরে সার্ক সম্মেলনকে কেন্দ্র করে মৌসুমী ব্যবসায়ীরা নিয়েছে বাড়তি প্রস্তুতি। পর্যটক আকর্ষণ এবং ব্যবসা করার জন্য বাড়তি খন্ডকালীন জনবল নিয়োগ দিয়েছে অনেক ব্যবসায়ী। কাঠমান্ডুর পর্যটন এলাকা থামেল এবং হিন্দুদের তীর্থস্থান পাশুপতি এলাকায় পর্যটকের প্রচুর ভিড় লক্ষ্য করা গেছে। রাস্তার মোড়ে-মোড়ে নিরাপত্তার দায়িত্ব পালন করছে পুলিশের চৌকস দল। ট্রাফিক নিয়ন্ত্রণে তাদের দেখা গেছে সদা তৎপর।

বরাবর এ সময় নেপালে সবচেয়ে বেশি সংখ্যক লোক এবং পর্যটকের উপস্থিতি দেখা মেলে বলে জানিয়েছেন কয়েকজন নেপালী। নেপালের অধিবাসীদের মধ্যে যারা বাইরে প্রবাস জীবন-যাপন করে এসময় অধিকাংশই বাড়ি ফিরে ছুটি কাটাতে।

বৃহস্পতিবার কাঠমান্ডুর বিমান বন্দর এবং রাস্তা-ঘাটে জাপান, ভারত, শ্রীলঙ্কা, চীন এবং বাংলাদেশ থেকে আগত পর্যটকদের পদচারণা ছিল উল্লেখ করার মত। স্থানীয়রা জানান, আগামী দুই একদিনের মধ্যেই ইউরোপের দেশ থেকে বেশি সংখ্যক পর্যটক নেপালে বেড়াতে আসার সম্ভাবনা রয়েছে।

নেপালের জাতীয় ঐতিহ্য পাশুপতি:

এক হাজার শিবলিঙ ও প্রায় পাঁচশত মন্দিরের জন্য বিখ্যাত হিন্দুদের জন্য তীর্থস্থান হিসাবে পরিচিত এই পাশুপতি এলাকাটি। পর্যটকের উপস্থিতি এবং নেপালীদের ঐত্যিহ্যের কারণে স্থানটিকে জাতীয় ঐতিহ্য হিসাবে ঘোষণা করেছে নেপাল সরকার। হিন্দু মতাবলম্বীদের দেবতা পাশুপতির নামে বিখ্যাত হলেও এখানে রয়েছে দেওপাতন, জয় ভাগেশ্বরী, কুটুম বাহালসহ ৪৯২ জন দেবতার নামে নির্মিত মন্দির। এখানেই রয়েছে শ্লেষমান্তেক বন। বনটির উচু-নিচু পাহাড় গলফ খেলা এবং বেড়ানোর জন্য বাড়তি আকষর্ণ। বেড়ানো এবং তীর্থ স্থান দেখা এই দুই কাজই একত্রে করতে পারে পর্যটকরা। ফলে এ স্থানেই দেখা গেছে সবচেয়ে বেশি পর্যটকের আনাগোনা।

সার্ক শীর্ষ সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সফর সঙ্গী নিয়ে আগামী ২৫ নভেম্বর নেপাল আসার কর্মসূচি রয়েছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

কাঠমান্ডুকে সাজাতে ব্যস্ত নেপাল: পাশুপতিতে উপচে পড়া ভিড়

আপডেট টাইম : ০৪:০৫:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০১৪