পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

পাক-রুশ সামরিক সহযোগিতার ‘মাইলফলক চুক্তি’ সই

ইসলামাবাদ: পাকিস্তান ও রাশিয়ার মধ্যে সামরিক ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে একটি ‘মাইলফলক চুক্তি’ সই হয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, উপমহাদেশে শান্তি ও নিরাপত্তা আনতে এ চুক্তি ভূমিকা রাখবে।

৪১ সদস্যের প্রতিনিধিদল নিয়ে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বৃহস্পতিবার দিনব্যাপী পাকিস্তান সফর করেন। এ সময় তিনি পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের সঙ্গে বৈঠক করেন এবং তারপর এ চুক্তি সই হয়। চুক্তির পর দু দেশের প্রতিরক্ষা খাতে সম্পর্ক আরো জোরদার হবে বলে আশা করেছেন খাজা আসিফ। তবে চুক্তির বিস্তারিত বিষয় জানানো হয় নি।

এক বিবৃতিতে বলা হয়েছে, যখন আফগানিস্তান থেকে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী চলে যাওয়ার প্রস্ততি নিচ্ছে তখন রাশিয়া ফেডারেশনের প্রতিরক্ষামন্ত্রীর এ সফর অনুষ্ঠিত হলো। দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য দু দেশ এখন থেকে হাত বাড়িয়ে দিতে পারবে।

দীর্ঘদিন ধরে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ ছিল রাশিয়া। কিন্তু বিগত কয়েক বছর ধরে আমেরিকার সঙ্গে সামরিক সম্পর্ক উন্নয়নের ফলে রাশিয়া পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে।

গত জুন মাসে রাশিয়ার ইতার-তাস বার্তা সংস্থা খবর দিয়েছিল যে, পাকিস্তানের কাছে অস্ত্র বিক্রির বিষয়ে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে মস্কো এবং সামরিক হেলিকপ্টার বিক্রির বিষয়ে ইসলামাবাদের সঙ্গে আলোচনা চলছে। বৃহস্পতিবার দিনের প্রথম দিকে পাকিস্তানের গণমাধ্যম খবর দিয়েছিল যে, প্রাথমিকভাবে পাকিস্তান ২০টি এমআই-৩৫ হেলিকপ্টার কিনছে রাশিয়া থেকে।

এদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গেও বৈঠক করেছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী। বৈঠকে নওয়াজ বলেছেন যে, তার দেশ রাশিয়ার সঙ্গে বহুমুখী সম্পর্ক প্রতিষ্ঠা করতে আগ্রহী। তিনি বলেন, পাকিস্তান ও রাশিয়ার মধ্যে বর্তমানে মাত্র ৫৪ কোটি ডলারের বাণিজ্য চলছে যা মোটেই বাণিজ্য সম্ভাবনার কথা বলে না। তিনি পাকিস্তানের বিভিন্ন খাতে বিশেষ করে জ্বালানি খাতে বিনিয়োগ করতে রুশ ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।– আইআরআইবি

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

পাক-রুশ সামরিক সহযোগিতার ‘মাইলফলক চুক্তি’ সই

আপডেট টাইম : ০৫:৪০:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০১৪