অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

এইচ টি ইমাম বিএনপির লোক!

ঢাকা: প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বিএনপির লোক এমন দাবি করেছেন বিএনপির চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল। সম্প্রতি এইচ টি ইমামের বিতর্কিত বক্তব্যের জন্য খোদ আওয়ামী লীগে যে ক্ষোভ বিরাজ করছে তার দিকে ইঙ্গিত করে তিনি বলেছেন, “এইচটি ইমাম আমাদের লোক। তার গায়ে হাত দেবেন না। সব জায়গায় আমাদের লোক আছে। তিনি (এইচ টি ইমাম), লতিফ সিদ্দিকী সত্য কথা বলেছেন। আরো অনেকে এমন সত্য কথা বলবেন।”

শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে তারেক রহমানের ৫০ তম জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে সোহেল এ দাবি করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাবীব উন নবী খান সোহেল।

মারুফ কামাল বলেন, “বিএনপির শক্তি শুধু নেতাকার্মীরাই নয়, বিএনপির লোক হচ্ছে সারাদেশের মানুষ। তাই সরকারবিরোধী আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে হবে।”

তিনি সরকারের উদ্দেশে বলেন, “বিএনপিকে ভাঙার ষড়যন্ত্র হচ্ছে। অতীতেও হয়েছে। বড় বড় অনেক নেতা বিএনপি ছেড়ে গেছে। তাতে বিএনপির কিছু হয়নি। এখনো দল ভাঙার ষড়যন্ত্র চলছে। সবখানে আমাদের লোক আছে।”

সোহেল বলেন, “তারেক রহমান দেশের ফেরার জন্য সরকারের কাছে কোনো আবেদন করা হবে না। তিনি বিগত দিনে ফখরুদ্দিন-মঈনুদ্দিন সরকারের সময় অনেক খারাপ অবস্থার মধ্যেও দেশে ছিলেন। তিনি সুস্থ হলেই দেশে ফিরে আসবেন।”

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

এইচ টি ইমাম বিএনপির লোক!

আপডেট টাইম : ০১:২৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০১৪