পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ Logo পাটগ্রামে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক Logo লালমনিরহাট সনাকের নতুন সভাপতি ডা. কাসেম আলী, সহসভাপতি আবু হাসনাত রানা Logo সারের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ, ডিলারের বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে নতুন বাজারে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo পাটগ্রামের বুড়িমারী সীমান্তে বিএসএফকে লাঠি-সোটা দিয়ে পেটালো বাংলাদেশীরা Logo পাটগ্রামে রংপুর ও পাটগ্রাম সোনালী অতীতের প্রীতি ফুটবল ম্যাচ Logo নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে যাত্রাবাড়ী চৌরাস্তায় বিআরটিএ’র রোড শো Logo ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

নৌকার ভবিষ্যৎ মাঝি নিয়ে আ.লীগ চিন্তিত : গয়েশ্বর

ঢাকা : ভবিষ্যতে নৌকার মাঝি কে হবেন তা নিয়ে আওয়ামী লীগ নেতারা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

রোববার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে তারেক রহমান সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত ‘তারেক রহমানের ভাবনা ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

গয়েশ্বর বলেন, এখন অওয়ামী লীগকে দেশের মানুষ নোংরা ময়লার চেয়েও বেশি ঘৃণা করে। তাদের কোনো নীতি-আদর্শ নেই। কীভাবে তারেক রহমানকে ছোট করে জাতীয়তাবাদী শক্তির ভবিষ্যতকে ধ্বংস করা যায় তারা এখন সেই চেষ্টায় লিপ্ত রয়েছে। তবুও তাদেরকে ধন্যবাদ দিচ্ছি- কারণ, তাদের এই তিরস্কার তারেক রহমানকে দেশ-বিদেশে ব্যাপক পরিচিতি লাভে সহযোগিতা করেছে।

তারেক রহমানের ৫০ তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এ আলোচনা সভায় গয়েশ্বর আরো বলেন, তারেক রহমানের এবারের জন্মদিনটি বেশ উৎসবের মধ্য দিয়ে পালিত হচ্ছে। শুধু রাজধানীতে নয়, গ্রাম-গঞ্জেও এবারের জন্মদিনটি আলাদা বৈশিষ্ট্য পেয়েছে। এর কারণ জনগণ বুঝতে পেরেছে, সেদিন আর দুরে নয়, যেদিন তারেক রহমান বীরদর্পে বাংলার মাটিতে পদার্পণ করবেন।

তিনি বলেন, বাংলার মানুষ অনেক দিন তারেককে দেখছে না। কিন্তু তাদের মনের মধ্যে, তাদের চোখের সামনে সবসময় তারেক রহমানের ছবি ভেসে থাকে। এই স্বৈরাচারী সরকার যতোই চেষ্টা করুক সেখান থেকে তাকে কখনো সরিয়ে ফেলা যাবে না।

আয়োজক সংগঠনের সভাপতি সাবিনা ইয়াসমিন লিপির সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার জিয়াউর রহমান খান, গণশিক্ষা বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডাঃ দেওয়ান মো. সালাউদ্দিন প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ

নৌকার ভবিষ্যৎ মাঝি নিয়ে আ.লীগ চিন্তিত : গয়েশ্বর

আপডেট টাইম : ০৫:২৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০১৪