অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

পকেট গেইট দিয়ে ইন বা আউট হইনি কারাফটকে লতিফের দম্ভোক্তি

ফারুক আহম্মেদ সুজন : ‘আমি এখনো এমপি। গত ৩০ বছর আমি পকেট গেইট দিয়ে ইন বা আউট হইনি। আমাকে ভেতরে নিতে হলে কারা গেট খুলতে হবে।’ ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকে এইভাবেই বেঁকে বসেন আবদুল লতিফ সিদ্দিকী। তিনি কারাগারে মাথা নিচু করে প্রবেশ করতে অস্বীকৃতি জানান। কারা কর্তৃপক্ষ ১৭ মিনিট বুঝিয়েও তাকে পকেট গেট দিয়ে ভেতরে প্রবেশ করতে পারেননি। অবশেষে প্রধান ফটক খুলেই তাকে ভেতরে প্রবেশ করানো হয়।

মঙ্গলবার বেলা ৩ টা ২৫ মিনিটের কারাগার ফটকে তিনি এই ঘটনা ঘটান।

ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে দেশে ফেরার এক দিন পর মঙ্গলবার দুপুরে ধানমন্ডি থানায় আত্মসমর্পণ করেন টাঙ্গাইলের এই সংসদ সদস্য। এরপর তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হলে বিচারক আতিকুর রহমান লতিফকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর বেলা ৩টা ২৫ মিনিটে প্রিজন ভ্যান থেকে নেমে কারাগারের মূল ফটকের সামনে এসে বেঁকে বসেন লতিফ। উপস্থিত পুলিশ কর্মকর্তাদের তিনি সাফ জানিয়ে দেন, তাকে ভেতরে নিতে হলে কারাগারের মূল ফটক খুলতে হবে।

কারা কর্মকর্তারা জানান, পকেট গেট দিয়েই তারা আসামি ও কয়েদিদের আনা নেওয়া করেন। প্রিজন ভ্যান ও গাড়ি ঢোকানোর দরকার হলে অথবা বিশেষ প্রয়োজনে মূল ফটক খোলা হয়। কিন্তু পুলিশ সদস্য ও কারা কর্মকর্তারা বিষয়টি লতিফ সিদ্দিকীকে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হন।

এদিকে কারাগারের সামনে এসময় সংবাদকর্মীরা বিভিন্ন প্রশ্ন করলেও কোনো প্রশ্নের উত্তর দেননি লতিফ। এসময় তার পরনে সাদা জুতা, কালো প্যান্ট ও সাদা চেক শার্ট ছিল।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

পকেট গেইট দিয়ে ইন বা আউট হইনি কারাফটকে লতিফের দম্ভোক্তি

আপডেট টাইম : ১২:৫৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০১৪