পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ Logo পাটগ্রামে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক Logo লালমনিরহাট সনাকের নতুন সভাপতি ডা. কাসেম আলী, সহসভাপতি আবু হাসনাত রানা Logo সারের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ, ডিলারের বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে নতুন বাজারে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo পাটগ্রামের বুড়িমারী সীমান্তে বিএসএফকে লাঠি-সোটা দিয়ে পেটালো বাংলাদেশীরা Logo পাটগ্রামে রংপুর ও পাটগ্রাম সোনালী অতীতের প্রীতি ফুটবল ম্যাচ Logo নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে যাত্রাবাড়ী চৌরাস্তায় বিআরটিএ’র রোড শো Logo ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

জবিতে ছাত্রলীগ কর্মীকে সাধারণ শিক্ষার্থীদের গণধোলই

জবি : জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ গ্রুপের কর্মী তারেককে গণধোলাই দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার ক্যাম্পাসের অগ্রণী ব্যাংক শাখায় লাইন ভঙ্গকরে টাকা জমা দিতে গেলে এ ঘটনা ঘটে।

ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম এ বিষয়ে সাংবাদিকদের বলেন, তারেক ছাত্রলীগ থেকে বহিষ্কৃত। তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনকে অনুরোধ জানিয়েছি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অগ্রণী ব্যাংকে তারেক লাইন ভেঙ্গে টাকা জমা দিতে গেলে শিক্ষার্থীরা বাধা দেয়। এ সময় তারেক নিজেকে ছাত্রলীগ কর্মী বলে দাবি করেন। শিক্ষার্থীদের ভয়-ভীতি দেখালে লাইনে দাড়ানো ভুক্তভোগী শিক্ষার্থীরা তাকে গণধোলাই দেয়।

পরে পুলিশ ও ছাত্রলীগের হারুন গ্রুপের কর্মীরা তারেককে উদ্ধার করে।

এর আগে গত ২৩ নভেম্বর লাইনে দাড়ানোকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে কর্মরত অনলাইন পত্রিকা নতুন বার্তা ডটকমের প্রতিনিধি মাহফুজুর রহমানকে মারধর করে ওই ছাত্রলীগ কর্মী তারেক।

পরে ওই সাংবাদিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর লিখিত অভিযোগ দেয়ার পরেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি প্রশাসন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. নুর মো. সাংবাদিকদের বলেন, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে কেউ বিশৃঙ্খলা করলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ

জবিতে ছাত্রলীগ কর্মীকে সাধারণ শিক্ষার্থীদের গণধোলই

আপডেট টাইম : ০১:৫৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০১৪