পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

বর্ধমানে বোমা বিস্ফোরণ বাংলাদেশের ৭ সদস্যের তদন্ত টিম আজ কলকাতা যাচ্ছে

ঢাকা : পশ্চিমবঙ্গের বর্ধমানে বোমা বিস্ফোরণের ঘটনা তদন্তে বাংলাদেশের তদন্তকারী টিম আজ বৃহস্পতিবার কলকাতা যাচ্ছে। সাত সদস্যের এই তদন্তকারী টিম সেখানে তিনদিন অবস্থান করে তদন্ত করবে।

বৃহস্পতিবার বিকেলে জেট এয়ারওয়েজের একটি ফ্লাইটে এই টিম কলকাতা যাবে।

জানা গেছে, টিমটি প্রথমেই পশ্চিমবঙ্গ পুলিশের সঙ্গে বৈঠক করবে। এরপর তারা বর্ধমান পুলিশের সঙ্গে বৈঠক করে ঘটনাস্থল পরিদর্শন করবে। এছাড়া বর্ধমান পুলিশের হাতে গ্রেফতার জেএমবি’র নেতা রহমতউল্লাহ ওরফে সাজিদের দেয়া তথ্যগুলো যাচাই-বাছাই করবে।

রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের পরিচালক কর্নেল আবু হেনা মোস্তফা কামালের নেতৃত্বে এই টিমের অপর সদস্যরা হলেন-ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম, র‌্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লে. কর্নেল আবুল কালাম আজাদ, পুলিশের বিশেষ গোয়েন্দা সংস্থা এসবি’র অতিরিক্ত উপ-মহাপরিদর্শক আব্দুল আজিজ, পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (গোপনীয়) মাহফুজুর রহমান, সিআইডির বিশেষ পুলিশ সুপার আশরাফুল ইসলাম ও সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের মেজর আতিকুর রহমান।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

বর্ধমানে বোমা বিস্ফোরণ বাংলাদেশের ৭ সদস্যের তদন্ত টিম আজ কলকাতা যাচ্ছে

আপডেট টাইম : ০৬:৫৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০১৪