অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

বিশ্বের সবচেয়ে বড় বেঈমান দল বিএনপি : কামরুল

ঢাকা : বিএনপিকে বিশ্বের সবচেয়ে বড় বেঈমান দল অ্যাখ্যা দিয়ে খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেছেন, এদের সাথে কোনো সংলাপ-সমঝোতার প্রশ্নই উঠে না। যারা যুদ্ধাপরাধ জঙ্গিবাদ ও ধর্মান্ধাদের মদদ ও লালন-পালন করে তাদেরকে প্রতিরোধ করতে হবে।

শুক্রবার শিল্পকলা একাডেমির হল রুম মিলনায়তনে ঢাকার প্রথম মেয়র মো. হানিফের ৮ম মৃত্যু বার্ষিকীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

কামরুল বলেন, ফখরুল কথায় কথায় বলেন, জনমত জরিপে তারা এগিয়ে। জনমত জরিপের ব্যারোমিটার আপনাদের কাছে নেই। আপনার চেষ্টা করেছিলেন, সরকারকে নামাতে কিন্তু পারেন নাই। কারণ জনগণ আপনাদের সাথে নেই।

কামরুল বলেন, ৫ জানুয়ারি নির্বাচনে অংশ না নিয়ে সেনা সমর্থিত সরকার আনার মধ্য দিয়ে গণতন্ত্র ধ্বংস করতে চেয়েছিলেন, কিন্তু পারেন নাই।

তিনি বলেন, আজও তারেক লন্ডনে বসে জঙ্গিদের মদদ দিচ্ছে এবং তার মা খালেদা জিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিচ্ছে। কিছুদিন আগে খালেদা জিয়া বলেছেন যে, আওয়ামী লীগ নেতার মরার সময় ইন্নালিল্লাহ পড়ারও সময় পাবে না।

এ বক্তব্যের প্রতিক্রিয়ায় খাদ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার কিছু হলে খালেদা জিয়াকে হুকুমের আসামি নয় প্রধান আসামি করা হবে। এটা ৭৫ নয়, ২০১৪। হাত ভেঙে দেয়া হবে, কালো হাত গুড়িয়ে দেয়া হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি ড.ইনামুল হক।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

বিশ্বের সবচেয়ে বড় বেঈমান দল বিএনপি : কামরুল

আপডেট টাইম : ০৮:৩৬:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০১৪