অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে মালোপাড়ার মেয়েটির শিক্ষাজীবন শুরু…

ঢাকা : যশোরের মালোপাড়ার সেই মেয়েটি আজ সোমবার তার হাজী মোতালেব মহিলা কলেজে ক্লাস করেছে। শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে মেয়েটির শিক্ষাজীবন রক্ষা পেল। প্রশাসন তার নিরাপত্তা দেখভাল করছে।

মঙ্গলকোট উত্তরপাড়া গ্রামের বখাটে জাহেদুল ইসলামকে গ্রেফতারের উদ্যোগ নিয়েছে প্রশাসন। সেইসঙ্গে থেকে উক্ত ছাত্রীকে নিরাপদে কলেজে যাতায়াতের নিশ্চয়তা প্রদান করেছে।

কলেজ কর্তৃপক্ষ মেয়েটির অর্ধবার্ষীক পরীক্ষা নেয়ার ব্যবস্থা করবে।

রোববার একটি জাতীয় দৈনিকে ‘মালোপাড়ার আলোটি নিভে যাবে?’ শীর্ষক সংবাদের প্রতি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের দৃষ্টি আকৃষ্ট হওয়ায় তিনি ওইদিন সকালে যশোরের জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে যে কোনো মূল্যে উক্ত বখাটেকে গ্রেফতার করা এবং ভুক্তভোগী ছাত্রীর অবিলম্বে কলেজে যাওয়া নিশ্চিত করার নির্দেশ দিয়েছিলেন।

মন্ত্রীর নির্দেশ পাওয়ার পরপরই খুলনার আঞ্চলিক উপ-পরিচালক শিক্ষা টি এম জাকির হোসেন, যশোরের জেলা প্রশাসক হুমায়ুন কবির, পুলিশ সুপার আনিসুর রহমান, জেলা শিক্ষা অফিসার নাসিরউদ্দিন, কেশবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, উপজেলা নির্বার্হী কর্মকর্তা শরীফ রায়হান কবির ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবদুল জলিল ভুক্তভোগী ছাত্রীর বাড়ি পরিদর্শন করেছেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে মালোপাড়ার মেয়েটির শিক্ষাজীবন শুরু…

আপডেট টাইম : ০৬:৩৯:১৮ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০১৪