পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক

যৌন হয়রানির অভিযোগে রাবি শিক্ষক সমিতির সভাপতিকে অব্যাহতি

রাবি : যৌন হয়রানির অভিযোগে রাবি শিক্ষক সমিতির সভাপতি কামরুল হাসান মজুমদারকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

নিজ বিভাগের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে বিভাগের পরীক্ষা ও ছাত্রীদের গবেষণা সংক্রান্ত সকল কার্যক্রম থেকে তাকে অব্যাহতি দেয়া হয়েছে।

অভিযুক্ত শিক্ষক কামরুল হাসান মজুমদার বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক।

ছাত্রীর এ অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি তদন্ত করছে বিশ্ববিদ্যালয় যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কমিটি।

এছাড়া অভিযোগের প্রাথমিক পর্যালোচনা শেষে ইতোমধ্যে কামরুল হাসান মজুমদারকে বিভাগের পরীক্ষা ও ছাত্রীদের গবেষণা সংক্রান্ত সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

বিভাগের সূত্র থেকে জানা যায়, গত অক্টোবরের শেষের দিকে ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রী কামরুল হাসানের বিরুদ্ধে যৌন হয়রানির বিষয়ে লিখিত অভিযোগ দেন বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কমিটির কাছে।

কমিটির সূত্রে জানা গেছে, কামরুল হাসান মুঠোফোনে ছাত্রীটিকে একাধিকার আপত্তিকর প্রস্তাব দিয়েছিলো। প্রস্তাবে রাজি হলে বিভাগে ভালো ফলাফলের নিশ্চয়তাসহ শিক্ষক বানিয়ে দেওয়ারও লোভ দেখান। কিন্তু ওই ছাত্রী এই ঘৃণ্য প্রস্তাব প্রত্যাখান করেন।

ওই ছাত্রী অভিযোগ করেন, প্রথমদিকে তিনি শিক্ষককে নানাভাবে নিবৃত করার চেষ্টা করেন। কিন্তু শিক্ষক দিন দিন যৌন হয়রানির মাত্রা বাড়াতে থাকেন এবং কুপ্রস্তাব দিতে থাকেন। পরে উপায় না দেখে তিনি বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কমিটির কাছে লিখিত অভিযোগ দেন।

ছাত্রীর অভিযোগের প্রাথমিক পর্যালোচনা শেষে প্রমাণসহ ভূ-তত্ব ও খনিবিদ্যা বিভাগীয় সভাপতির কাছে পাঠানো হয়। অভিযোগের অনুলিপি পেয়ে গত ৩০ নভেম্বর বিভাগের একাডেমিক কমিটির সভা ডাকা হয়।

সভায় অধ্যাপক কামরুল হাসান মজুমদারকে বিভাগের পরীক্ষা ও ছাত্রীদের গবেষণার তত্ত্ববাধানসহ সকল কার্যক্রম থেকে তাকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী তিনি শুধু ক্লাশে অংশগ্রহণ করতে পারবেন।

এ বিষয়ে ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার তাপু কোনো মন্তব্য করতে রাজি না হলেও ওই শিক্ষকের ব্যাপারে বিভাগের একাডেমিক কমিটির সিদ্ধান্তের কথা স্বীকার করেছেন।

অভিযুক্ত শিক্ষক অধ্যাপক কামরুল হাসান মজুমদারের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কমিটির সভাপতি এবং মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক মাহবুবা কানিজ কেয়া শীর্ষ নিউজকে বলেন, অভিযোগটি পাওয়ার পর সেটির সত্যতা পর্যালোচনা করা হয়েছে। এ বিষয়টি নিয়ে এখনো তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ ব্যাপারে কোনো কিছু বলা যাবে না। –

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু

যৌন হয়রানির অভিযোগে রাবি শিক্ষক সমিতির সভাপতিকে অব্যাহতি

আপডেট টাইম : ০৩:৪৭:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০১৪