পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক

‘গোপনে বৈঠককারীরা চাকরিচ্যুত হবে’

সিরাজগঞ্জ : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, চুপকে চুপকে আয়োজন করা ওই বৈঠকে (খালেদা জিয়ার) কোন কোন সরকারি কর্মকর্তারা উপস্থিত হয়েছিলেন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সনাক্ত করে অবশ্যই তাদের চাকরিচ্যুত করা হবে। ষড়যন্ত্র করে খালেদা জিয়া টিকতে পারবে না।

রোববার দুপুরে সিরাজগঞ্জ শহরের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে সাড়ে ১০ বছর পর অনুষ্ঠিত সদর থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাসিম এ কথা বলেন।

নাসিম বলেন, ৫ জানুয়ারির নির্বাচনের আগে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গণভবনে আমন্ত্রণ জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য বিএনপি থেকেও প্রতিনিধি নিতে চেয়েছিলেন। কিন্তু খালেদা জিয়া তার কথা না মেনে আন্দোলনের দোহাই দিয়ে নির্বাচন বানচালের নামে জামায়াতকে সঙ্গে নিয়ে দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে মানুষ হত্যায় মেতে উঠেছিলেন। ওই অবস্থার মধ্যেও দেশে নির্বাচন করে আওয়ামী লীগ আবারো ক্ষমতায় এসেছে এবং বিরোধীদলের পদটিও হারিয়েছে বিএনপি। খালেদা জিয়ার সেই ভুলের মাসুল এখন বিএনপিকেই দিতে হচ্ছে।

সদর থানা আওয়ামী লীগের সভাপতি গাজী আমিনুল হকের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যদের মধ্যে জেলা পরিষদ প্রশাসক ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক এডভোকেট কে এম হোসেন আলী হাসান, সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম খান, আবু ইউসুফ সূর্য্য, এডভোকেট আব্দুর রহমান, আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, মোস্তফা কামাল খান, কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি আব্দুল লতিফ তারিনসহ অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য দেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু

‘গোপনে বৈঠককারীরা চাকরিচ্যুত হবে’

আপডেট টাইম : ০৩:৪৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০১৪