পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

‘ক্ষমতার সিংহাসন যেকোনো মুহূর্তে হুড়মুড় করে ভূমিতলে শায়িত হবে’

ঢাকা : গণভিত্তিহীন অবৈধ ক্ষমতার সিংহাসন যেকোনো মুহূর্তে হুড়মুড় করে ভূমিতলে শায়িত হবে এবং জনগণের আন্দোলনের জোয়ারেই অন্যায় ও অপকর্ম সংঘটনকারী এই অবৈধ সরকারের বিদায় নিশ্চিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৯ জন নেতাকর্মীকে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সোমবার গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বর্তমান ভোটারবিহীন সরকারের নির্মম দেশ শাসনে অতিষ্ঠ দেশবাসী তাদের বিষাক্ত ছোবলে মরণবেদনায় কাতরাচ্ছে। তাই প্রতিহিংসাপরায়ণ অবৈধ সরকার তাদের জুলুম নির্যাতনের ধারাবাহিকতায় বিরোধী দলীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার হত্যা, গুম ও রক্তাক্ত রাজনীতির মাধ্যমে ক্ষমতাকে টিকিয়ে রাখতে চাচ্ছে।

তিনি বলেন, নিষ্ঠুর নিপীড়ণের একদলীয় দুঃশাসনের পরিণতি সম্পর্কে আওয়ামী লীগ কোন শিক্ষাই গ্রহণ করেনি।

দেশব্যাপী মিথ্যা মামলা আর নির্বিচারে গ্রেফতারের ধারাবাহিকতার অংশ হিসেবেই জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৯ জন নেতাকে রোববার গ্রেফতার করেছেন বলে দাবি করেন মির্জা ফখরুল।

গ্রেফতারকৃত ১৯ জন ছাত্র নেতার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের জোর দাবি জানান তিনি।

এছাড়া জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের গুলশানের বাসায় পুলিশি তল্লাশির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

‘ক্ষমতার সিংহাসন যেকোনো মুহূর্তে হুড়মুড় করে ভূমিতলে শায়িত হবে’

আপডেট টাইম : ০৪:১১:৪১ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০১৪