পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ঢাকা : বঙ্গন্ধুকে পাকবন্ধু বলায় মানহানি মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বুধবার সমন ফেরতের নির্ধারিত সময়ে আদালতে হাজির না হওয়ায় মহানগর হাকিম আতাউল হকের আদালত তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। সেই সঙ্গে গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য ২৯ জানুয়ারি দিন ধার্য করেন আদালত।

এর আগে ১৭ নভেম্বর মহানগর হাকিম রেজাউল করিম ১০ ডিসেম্বরের মধ্যে তারেককে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

মামলার এজাহার থেকে জানা যায়, তারেক রহমান চলতি বছরের ১১ নভেম্বর পূর্ব লন্ডনের আট্রিয়াম হলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লন্ডন বিএনপি শাখা আয়োজিত সভায় তার বক্তব্যে বলেন, ‘বঙ্গবন্ধু পাকিস্তানী পাসপোর্ট নিয়ে বাংলাদেশে এসেছেন। তিনি বঙ্গবন্ধু নন, পাকবন্ধু।’

এর পরদিন বিভিন্ন গণমাধ্যমে তারেকের এ বক্তব্য প্রকাশিত হওয়ায় মানহানির অভিযোগ এনে দণ্ডবিধি ৪৯৯/৫০০ ধারায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক মো. মনির খান ১৭ নভেম্বর ঢাকা মহানগর হাকিম রেজাউল করিমের আদালতে মামলাটি দায়ের করেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আপডেট টাইম : ০৭:৩৭:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০১৪