অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

খালেদা জিয়াকে রাজাকার পরিত্যাগের আহবান মায়ার

ঢাকা : খালেদা জিয়াকে রাজাকার পরিত্যাগের আহবান জানিয়েছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তিনি খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, রাজাকার নিয়ে ঘর-সংসার করেন আপনার লজ্জা করেনা? এদের পরিত্যাগ করুন, না হলে ঢাকাবাসীকে নিয়ে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

মঙ্গলবার বিকেলে বিজয় দিবসের র‌্যালির পূর্বে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, আপনার খবর আছে। আওয়ামী লীগকে হুমকি দেন। এসে দেখে যান গাবতলী ও বুড়িগঙ্গা দিয়ে বিজয় মিছিল শুরু হয়েছে। আপনার যুদ্ধাপরাধীদের শায়েস্তা করতে সবাই প্রস্তত।

‘আওয়ামী লীগ হায়েনার মত আচরণ করছে’ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেন, আওয়ামী লীগ নয়, বরং খালেদা জিয়া ও মির্জা ফখরুলই ২০০১-০৬ সালের হায়েনা। আপনারা আন্দোলনের হুমকি দেন, আসুন দেখিয়ে দেই আন্দোলন কাকে বলে। আওয়ামী লীগ জানে আন্দোলন কী। আমাদেরকে আন্দোলনের হুমকি দিয়ে লাভ নেই। আপনার ডাকে কেউ সাড়া দেবে না। ৫০০-১০০০ কর্মী নিয়ে আন্দোলন হবে না। আপনাদের সকল ষড়যন্ত্র মাঠে থেকে প্রতিরোধ করবে আওয়ামী লীগ।

সমাবেশে খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, আপনি যতই আস্ফালন করেন আমাদের নেতাকর্মীরা ততই চাঙ্গা হয়। আজকের এই লাখ লোকের বিজয় মিছিল প্রমাণ করে শেখ হাসিনার নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ।

ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর কবির নানাক, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, ছাত্রলীগ সভাপতি এএইচএম বদিউজ্জামান সোহাগ, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ প্রমুখ।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

খালেদা জিয়াকে রাজাকার পরিত্যাগের আহবান মায়ার

আপডেট টাইম : ১১:৫৯:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০১৪