অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

লিবিয়ায় বিদ্রোহীদের হামলায় বাংলাদেশিসহ নিখোঁজ ১০

ডেস্ক : লিবিয়ার আল-গনি তেলক্ষেত্রে বিদ্রোহীদের হামলায় বাংলাদেশীসহ প্রায় ১০ জন বিদেশী নিখোঁজ হয়েছেন।

শুক্রবার এই হামলার ঘটনা ঘটে। তাদেরকে পণবন্দী করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শনিবার চেক রিপাবলিকের পররাষ্ট্রমন্ত্রী লুবমির জাওরালেক এ তথ্য নিশ্চিত করে জানান, নিখোঁজ শ্রমিকদের মধ্যে একজন চেক রিপাবলিক, একজন অস্ট্রিয়া এবং অন্যরা বাংলাদেশ ও ফিলিপাইনের নাগরিক। ‘আমরা তাদেরকে অপহরণ করার সম্ভাবনার বিষয়টি খতিয়ে দেখছি।’

জাওরালেক জানান, কোনো গ্রুপই এখন পর্যন্ত এই হামলার দায়িত্ব স্বীকার করেনি। হামলায় নিহতদের মধ্যে চেক নাগরিক নেই বলেও তিনি জানান।

লিবিয়ার তেল নিরাপত্তা বাহিনী জানায়, তারা বিদ্রোহীদের হামলার পর পুনরায় তেলক্ষেত্রটির নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। শুক্রবার ওই হামলায় সাতজন নিরাপত্তাকর্মী নিহত হয়।

লিবিয়ার রাষ্ট্রীয় তেল কোম্পানি ন্যাশনাল অয়েল কর্পোরেশন ওই তেলক্ষেত্রে কর্মরত একজন আফ্রিকানসহ অন্তত সাতজন নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে।

উল্লেখ্য, কর্নেল মুয়াম্মার আল গাদ্দিফির পতনের চার বছর পর লিবিয়ায় দুটি প্রতিদ্বন্দ্বী সরকার ও তাদের স্বশস্ত্র বাহিনীর মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। উভয় গ্রুপই দেশটির তেল সম্পদ দখলের জন্য মরিয়া। এই বিশৃংখলার সুযোগে দেশটিতে দুটি সশস্ত্র গ্রুপ ইসলামিক স্টেট (আইএস) এবং আনসার আল শরীয়া তাদের তৎপরতা শুরু করেছে।

সূত্র : রয়টার্স

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

লিবিয়ায় বিদ্রোহীদের হামলায় বাংলাদেশিসহ নিখোঁজ ১০

আপডেট টাইম : ০৪:৫৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০১৫