পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

এখন খালেদা জিয়াকে ধরার সময় : কামরুল

ঢাকা : এখন খালেদা জিয়াকে ধরার সময় হয়েছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। তিনি বলেছেন, আমি পরিষ্কারভাবে বলতে চাই, আমরা যথেষ্ট ছাড় দিয়েছি, যথেষ্ট সুযোগ দিয়েছি তাদের।

রবিবার দুপুর বেলা রাজধানীর বিএমএ ভবনে ‘শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের’ সমাবেশে এ কথা বলেন তিনি।

এসময় তিনি আরো বলেন, আদালতে আত্মসমর্পণ করার সুযোগ দেওয়া হয়েছে। সার্চ ওয়ারেন্টের পরেও তাঁর কার্যালয় ঘেরাও করা হয় নাই। তাঁর কার্যালয়ে তল্লাশি করা হয় নাই। এখন তাঁকে ধরার সময় হয়েছে। বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করা এটা সময়ের ব্যাপার মাত্র।

কামরুল বলেন, বিএনপির সিনিয়র নেতারা খালেদা জিয়ার সঙ্গে এই আন্দোলনে নেই। আজকে লক্ষ্য করবেন বিএনপির সুস্থ বুদ্ধিসম্পন্ন নেতৃবৃন্দ, বিবেকসম্পন্ন নেতৃবৃন্দ একজনও কিন্তু তাঁর সঙ্গে নেই।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

এখন খালেদা জিয়াকে ধরার সময় : কামরুল

আপডেট টাইম : ০৬:০২:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০১৫