পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ Logo পাটগ্রামে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক Logo লালমনিরহাট সনাকের নতুন সভাপতি ডা. কাসেম আলী, সহসভাপতি আবু হাসনাত রানা Logo সারের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ, ডিলারের বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে নতুন বাজারে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo পাটগ্রামের বুড়িমারী সীমান্তে বিএসএফকে লাঠি-সোটা দিয়ে পেটালো বাংলাদেশীরা Logo পাটগ্রামে রংপুর ও পাটগ্রাম সোনালী অতীতের প্রীতি ফুটবল ম্যাচ Logo নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে যাত্রাবাড়ী চৌরাস্তায় বিআরটিএ’র রোড শো Logo ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

মদ ও নারীসহ ঢাবি শিক্ষকের ছেলে আটক

ঢাবি : নেশা জাতীয় দ্রব্য ও নারীসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের ছেলেকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিম। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে আরো ৪জন ছেলেকেও আটক করে তারা। মদ ও নেশাজাতীয় দ্রব্য সেবনের সময় তাদেরকে হাতেনাতে আটক করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন থেকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর তাদেরকে আটক করেন। তবে তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম জানা যায়নি। তারা সবাই ক্যাম্পাসের বাইরের বলে জানা গেছে।

প্রক্টরের উপস্থিতিতেই এদের মধ্যে ওই নারীকে রেখে বাকিদেরকে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

তাদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্মতত্ব ও সংস্কৃতি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. কাজী নুরুল ইসলামের ছেলে ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের মেয়ে রয়েছে বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এম আমজাদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃতরা সিনেট ভবনের ভিতরে তার মদ ও নেশাজাতীয় দ্রব্য সেবন করছিল। মদ খেয়ে তারা সেখানে আপত্তিকর অবস্থায় ছিল।

তিনি আরো জানান, আটককৃতদের কারোরই নামা জানা যায়নি। এদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্মতত্ব ও সংস্কৃতি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. কাজী নুরুল ইসলামের ছেলে ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের মেয়ে রয়েছে বলে জানা গেছে। মেয়েটি সিনেট ভবন এলাকায় থাকেন বলে জানান তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ

মদ ও নারীসহ ঢাবি শিক্ষকের ছেলে আটক

আপডেট টাইম : ০২:২৮:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০১৫