পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo তেল নিতে গিয়ে লালমনিরহাটে সংঘর্ষ, আহত ৩ Logo লালমনিরহাটে রেললাইনে শুয়ে থাকা বৃদ্ধ ট্রেনে কা’টা পড়ে মৃত্যু Logo লালমনিরহাটে জমি নিয়ে উচ্ছেদ, হামলা ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন Logo পাটগ্রামে অবৈধ বালু উত্তোলনে জড়িত গ্রাম পুলিশকে ১ মাসের কারাদণ্ড Logo কুড়িগ্রামে অবৈধ মজুত ৭১ বস্তা সরকারি চাল জব্দ, ৫০ টাকা হাজার জরিমানা গুদামের মালিক কালের কণ্ঠের মিাল্টিমিডিয়ার সাংবাদিক Logo ঐতিহ্যবাহী সিন্দুরমতি মেলার উদ্বোধন, করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু Logo ক্যাপ্টেন আজিজুল হক বীর প্রতীক “বাবার মৃত্যু সংবাদ শুনেও আমি যুদ্ধের মাঠ ছাড়িনি” Logo ১২ মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে নতুন সচিব নিয়োগ Logo শ্রদ্ধার ফুলে বীর শহীদদের স্মরণ Logo বুধবার থেকে লালমনিরহাট শহরের সকল রেস্তোরাঁ অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা

শিক্ষক সমিতির নির্বাচন চবিতে হলুদ দল পূর্ণ প্যানেলে জয়ী, সাদা দলের ভরাডুবি

চবি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে পূর্ণ প্যানেলে জয়ী হয়েছে আওয়ামী পন্থী হলুদ দল। অপর দিকে বিএনপি-জামায়াত সমর্থিত সাদা দলের ভরাডুবি হয়েছে।

হলুদ দল থেকে মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবুল মনছুর সভাপতি এবং লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. কাজী এস.এম খসরুল আলম কুদ্দুসী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার সকাল ৯ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৮৬৬ জন হলেও ভোট দিয়েছেন মোট ৭২৬জন। এর মধ্যে শিক্ষা ছুটিতে আছেন ১০৬ জন ও ভোট দেননি ৩৪ জন।

সভাপতি পদে আবুল মনছুর পেয়েছেন ৪৫৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সাদা দলের প্রার্থী মার্কেটিং স্টাডিজ অ্যান্ড ইন্টারন্যাশনাল বিভাগের অধ্যাপক ড. মো. শওকতুল মেহের পেয়েছেন মাত্র ২৪৫ ভোট।

সাধারণ সম্পাদক পদে হলুদ প্যানেলের খসরুল আলম কুদ্দুসী পেয়েছেন ৪৬৩ ভোট এবং সাদা দলের প্রার্থী অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম পেয়েছেন মাত্র ২১৫ ভোট।

এছাড়া সহ-সভাপতি পদে হলুদ দলের পদার্থ বিদ্যা বিভাগের অধ্যাপক ড. শ্যামল রঞ্জন চক্রবর্ত্তী ৪২৪ ভোট, যুগ্ম সম্পাদক পদে ইনস্টিটিউট অব মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ বিভাগের মো. অহিদুল আলম ৪০৩ ভোট এবং কোষাধ্যক্ষ পদে কম্পিউটার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. হানিফ সিদ্দিকী ৪৪০ ভোটে নির্বাচিত হয়েছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

তেল নিতে গিয়ে লালমনিরহাটে সংঘর্ষ, আহত ৩

শিক্ষক সমিতির নির্বাচন চবিতে হলুদ দল পূর্ণ প্যানেলে জয়ী, সাদা দলের ভরাডুবি

আপডেট টাইম : ০৩:২১:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০১৫