অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ফুটপাত দখলমুক্ত করতে পাটগ্রামে ইউএনও’র অভিযান Logo পাটগ্রামে মাদ্রাসা ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, বাবাকে মারধর , আসামিকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন Logo বাল্যবিবাহে ‘জিরো টলারেন্স’ ঘোষণা: অনিয়মে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি ত্রাণমন্ত্রীর Logo পাটগ্রামে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, বাবার উপর হামলা,গ্রেফতার ২ Logo লালমনিরহাট সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে ১৫ বিজিবির কঠোর অভিযান Logo লালমনিরহাট জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মমিনুল হক Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবদল কর্মী মৃত্যু Logo সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ Logo তেল নিতে গিয়ে লালমনিরহাটে সংঘর্ষ, আহত ৩ Logo লালমনিরহাটে রেললাইনে শুয়ে থাকা বৃদ্ধ ট্রেনে কা’টা পড়ে মৃত্যু

অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা বুয়েট শিক্ষক সমিতির

ঢাবি : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. জাহাঙ্গীর আলমের উপর ছাত্রলীগ নেতাকর্মীদের হামলা ও শারিরীকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা করেছে বুয়েট শিক্ষক সমিতি।

রোববার বিকাল ৪টায় পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষক সমিতির এক সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানা গেছে।

সমিতির সভাপতি ড. এহসানের অনুপস্থিতে সাধারণ সম্পাদক তড়িৎকৌশল বিভাগের অধ্যাপক ড. আবদুল হাসিব চৌধুরীর পরিচালনায় তদন্ত কমিটির রিপোর্টের নামে সময়ক্ষেপণ ও দোষীদের শাস্তির ব্যাপারে আলোচনা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ওই ঘটনার সঙ্গে জড়িতদের যথাযথ শাস্তির দাবিতে সর্বসম্মতিক্রমে শিক্ষকদের কর্মবিরতি বহাল রাখার সিদ্ধান্ত নেয়া হয়।

অধ্যাপক ড. আবদুল হাসিব চৌধুরী জানান, বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী জড়িতদের সর্বোচ্চ শাস্তি না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে।

এ বিষয়ের প্রতিক্রিয়া সম্পর্কে জানতে চাইলে বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ কনক জানান, শিক্ষকদের নিজস্ব উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যেই ক্লাস-পরীক্ষা বন্ধ রাখা হয়েছে। ছাত্রলীগের কোন কর্মী ওই শিক্ষককে মারধর বা লাঞ্ছিত করেনি বলেও তিনি জানান।

প্রসঙ্গত, ‘আড়িপাতে শোনা’ বুয়েটের একটি ফেসবুক গ্রুপে জামায়াতের সেক্রেটারি জেনারেল মো. কামারুজ্জামানের ফাঁসি সম্পর্কিত একটি পোস্টে কমেন্টের জের ধরে গত ১২ এপ্রিল বুয়েটের অধ্যাপক ড. জাহাঙ্গীর আলমের উপর বুয়েট ছাত্রলীগের কর্মীরা হামলা চালায় এবং তাকে শারিরীকভাবে লাঞ্ছিত করেন।

এ ঘটনায় ছাত্রলীগ কর্মী সিয়াম হাইকোর্টে শিক্ষক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করেন।

Tag :

ফুটপাত দখলমুক্ত করতে পাটগ্রামে ইউএনও’র অভিযান

অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা বুয়েট শিক্ষক সমিতির

আপডেট টাইম : ০৬:৪৬:২৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০১৫