পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

৬০টি কলা, অতঃপর চুরির গহনার শরীর ত্যাগ

ডেস্ক : ভারতে একজন সন্দেহভাজন চোরকে জোর করে ৬০টি কলা এবং বিশেষ পানীয় খাওয়ানোর পর তার পেটে আটকে থাকা সোনার গহনা মলের সাথে বেরিয়ে আসে।

গত সোমবার অনিল ইয়াদব একজন মহিলার গলা থেকে ৬৩ হাজার রুপি দামের মালা ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয়।

মুম্বাইয়ের এক হাসপাতালে মি: ইয়াদবের শরীর এক্স-রে মেশিন দিয়ে স্ক্যান করলে তার পেটে গহনাটি আটকে থাকতে দেখা যায়।

হাসপাতালে ডাক্তাররা অনিল ইয়াদবকে চারবার ‘এনেমা’ দেন – অর্থাৎ তার বায়ুদেশ দিয়ে সিরিঞ্জের মাধ্যমে বিশেষ তরল পদার্থ তার পেটে দেওয়া হয়।

তবে গহনার মালিক এখন বলছেন তিনি এই গহনা আর ব্যবহার করবেন না।

রাজাশ্রী মায়াকার ‘মিড ডে’ পত্রিকার সংবাদদাতা সৌরভ ভাকতানিয়াকে জানিয়েছেন, তিনি মালাটা সোনার দোকানে নিয়ে যাবেন, এবং সেটা গলিয়ে নতুন গহনা তৈরি করতে বলবেন।

অনিল ইয়াদবের অভ্যন্তর: চুরির গহনা পেটে আটক।

হাসপাতাল কর্তৃপক্ষ বলেন বৃহস্পতিবার সকালে মলত্যাগের সময় গহনাটি মি: ইয়াদব-এর শরীর থেকে বেরিয়ে আসে।

এই কাজ সম্ভব করার জন্য তাকে কলা, দুধ এবং এন্টাসিড খাওয়ানো হয়েছিল।

ডাক্তাররা বলেন মালার সাথে বড় আকারের একটি লকেট থাকায় সেটা আটকে যাচ্ছিলো, এবং পুরোপুরি বের হতে অনেক সময় লাগে।

মুম্বাই পুলিশ বিবিসিকে জানায়, ৩০-বছর বয়স্ক মি: ইয়াদব শহরের সিওন এলাকায় ৫২-বছর বয়স্ক মিসেস মায়াকারের গলা থেকে ২৫ গ্রাম ওজনের মালাটি ছিনিয়ে নেয়।

এলাকার লোকজন এবং পুলিশ ধাওয়া দিয়ে তাকে ধরে ফেলে।

কয়েকজন ধাওয়াকারী পরে বলেন যে মি: ইয়াদব আটক হবার সময় মালাটি গিলে ফেলেছেন। তখন তাকে হাসপাতালে নিয়ে এক্স-রে করা হয়।

তবে কিছু ডাক্তার বলেছেন জোর করে মলত্যাগের জন্য কলা না ব্যবহার করে ওষুধ ব্যবহার করা উচিত ছিল। তাতে কাজটা আরো দ্রুত এবং সহজ হতো।

সূত্র : বিবিসি

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

৬০টি কলা, অতঃপর চুরির গহনার শরীর ত্যাগ

আপডেট টাইম : ০৩:২৬:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০১৫