পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

তাইওয়ানে বিমান বিধ্বস্ত, নিহত ৫১

আন্তর্জাতিক ডেস্ক,ঢাকা: তাইওয়ানে জরুরি অবতরণের সময় ট্রান্স এশিয়া এয়ারওয়েজের বিমান জিই-২২২ বিধ্বস্ত হয়ে ৫১ জন নিহত হয়েছে। চীনের বার্তা সংস্থা সিনহুয়ার পক্ষ থেকে জানানো হয়, বিমানটি তাইওয়ানের রাজধানী তাইপে থেকে পেঙ্ঘু দ্বীপে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। পেঙ্ঘু দ্বীপটি তাইওয়ানের মূল ভূখণ্ডের একটি ক্ষুদ্র দ্বীপ।

সিনহুয়ার রিপোর্টে তাইওয়ানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে বলা হয়, বিমানটিতে ৫৪ জন যাত্রী এবং চার জন ক্র ছিল। পেঙ্গু প্রদেশের ফায়ার সার্ভিস বিভাগের প্রধান বিমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান বিমানের অপর ৭ যাত্রীও এতে আহত হয়েছে।

ধারণা করা হচ্ছে বাজে আবহাওয়ার কবলে পড়েই বিমানটি বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার সকালেই তাইওয়ানে আঘাত হানে টাইফুন মাতমো। বিমানটি বিধ্বস্ত হওয়ার সময়ও সেখানে বৃষ্টি হচ্ছিল। বাজে আবহাওয়ার কারণে উদ্ধার কার্যক্রমও বাধাগ্রস্ত হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, অন্ধকারে দমকলকর্মীরা টর্চলাইট ব্যবহার করে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

তাইওয়ানে বিমান বিধ্বস্ত, নিহত ৫১

আপডেট টাইম : ০৪:৫৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০১৪