পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ Logo পাটগ্রামে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক Logo লালমনিরহাট সনাকের নতুন সভাপতি ডা. কাসেম আলী, সহসভাপতি আবু হাসনাত রানা Logo সারের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ, ডিলারের বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে নতুন বাজারে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo পাটগ্রামের বুড়িমারী সীমান্তে বিএসএফকে লাঠি-সোটা দিয়ে পেটালো বাংলাদেশীরা Logo পাটগ্রামে রংপুর ও পাটগ্রাম সোনালী অতীতের প্রীতি ফুটবল ম্যাচ Logo নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে যাত্রাবাড়ী চৌরাস্তায় বিআরটিএ’র রোড শো Logo ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

ফেসবুকে প্রধানমন্ত্রীকে ‘কট‍ূক্তি’: জাবি শিক্ষার্থীকে আটক করে প্রশাসনে দিলো ছাত্রলীগ

জাবি: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে কটূক্তি করায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করে প্রশাসনের কাছে তুলে দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। আটককৃত শিক্ষার্থীর নাম শামসুল আলম বাবু। তিনি বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৪১ তম ব্যাচের ও মওলানা ভাসানী হলের আবাসিক ছাত্র। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী বইয়ের উপর একটি জাতীয় দৈনিকে লিখেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি আল আমিন সেতু। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুরশিদুর রহমান আকন্দ ওই লেখাটি ফেসবুকে শেয়ার করেন। মুরশিদের শেয়ার করা ওই লেখায় বাবু (করিম মামু) মন্তব্য করেন, ‘ভাই ভালো লিখছেন। বইটা পড়েছি। একটা সমস্যা হলো। শেখ হাসিনা এমন কোন ভালো মানুষ হয় নাই যে তার কাছে আল্লাহর অভয় বাণী আসবে’।

পরে বুধবার বিকেল ৪ টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুরশিদুর রহমান ও সহ সভাপতি আল আমিন সেতু তাকে আটক করে প্রশাসনের হাতে তুলে দেয়। সাংগঠনিক সম্পাদক মুরশিদুর রহমান বলেন, ‘মো. করিম মামু নামের ফেসবুক আইডি থেকে কটূক্তি করে বাবু। পরে তার আইডির মিউচুয়াল ফ্রেন্ডের সহায়তায় তাকে সনাক্ত করা হয়। ছাত্রলীগ সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেল শীর্ষ নিউজকে বলেন, ‘কটূক্তিকারীকে প্রশাসনের হাতে তুলে দেয়া হয়েছে। পরবর্তী ব্যবস্থা প্রশাসন নিবে’। অভিযুক্ত শিক্ষার্থী শামসুল আলম বাবু বলেন, ‘ধর্মীয় দৃষ্টিকোন থেকে আমি না বুঝে ফেসবুকে মন্তব্য করে ছিলাম। আমি লজ্জিত,আমি ক্ষমা চাই’।

প্রক্টর অধ্যাপক তপন কুমার বলেন, কটূক্তিকারী শিক্ষার্থীর লেখা খতিয়ে দেখে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তাকে পুলিশে দেয়া হতে পারে বলেও জানান তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ

ফেসবুকে প্রধানমন্ত্রীকে ‘কট‍ূক্তি’: জাবি শিক্ষার্থীকে আটক করে প্রশাসনে দিলো ছাত্রলীগ

আপডেট টাইম : ০৩:০৮:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০১৫