পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ Logo পাটগ্রামে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক Logo লালমনিরহাট সনাকের নতুন সভাপতি ডা. কাসেম আলী, সহসভাপতি আবু হাসনাত রানা Logo সারের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ, ডিলারের বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে নতুন বাজারে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo পাটগ্রামের বুড়িমারী সীমান্তে বিএসএফকে লাঠি-সোটা দিয়ে পেটালো বাংলাদেশীরা Logo পাটগ্রামে রংপুর ও পাটগ্রাম সোনালী অতীতের প্রীতি ফুটবল ম্যাচ Logo নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে যাত্রাবাড়ী চৌরাস্তায় বিআরটিএ’র রোড শো Logo ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

ঢাবি ১ম বর্ষে ভর্তির আবেদন শুরু ২৪ আগস্ট

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তির আবেদন প্রক্রিয়া আগামি ২৪ আগস্ট থেকে শুরু হবে। চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তবে প্রথম বারের মত এবার ২য় বার পরীক্ষার সুযোগ ছাড়াই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধে অংশ নিতে হচ্ছে শিক্ষার্থীদের।

আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনস্থ সভা কক্ষে ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেনীতে ভর্তি বিষয়ক সাধারণ ভর্তি কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

এসময় সভায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: কামাল উদ্দীন, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. হাসিবুর রশীদ, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, প্রক্টর এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভার সিদ্ধান্ত অনুযায়ী খ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৯ অক্টোবর, চ-ইউনিটের ভর্তি পরীক্ষা “সাধারণ জ্ঞান” ১০ অক্টোবর, গ-ইউনিটের ভর্তি পরীক্ষা ১৬ অক্টোবর, চ-ইউনিটের ভর্তি পরীক্ষা “অংকন” ১৭ অক্টোবর, ক-ইউনিটের ভর্তি পরীক্ষা ৩০ অক্টোবর এবং ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষা আগামি ৬ নভেম্বর অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানা যাবে।

উল্লেখ্য, এবছরই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ২য় বার পরীক্ষা দেয়ার সুযোগ থাকছে না।

Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ

ঢাবি ১ম বর্ষে ভর্তির আবেদন শুরু ২৪ আগস্ট

আপডেট টাইম : ০৬:১৩:১৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০১৫