পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ Logo পাটগ্রামে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক Logo লালমনিরহাট সনাকের নতুন সভাপতি ডা. কাসেম আলী, সহসভাপতি আবু হাসনাত রানা Logo সারের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ, ডিলারের বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে নতুন বাজারে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo পাটগ্রামের বুড়িমারী সীমান্তে বিএসএফকে লাঠি-সোটা দিয়ে পেটালো বাংলাদেশীরা Logo পাটগ্রামে রংপুর ও পাটগ্রাম সোনালী অতীতের প্রীতি ফুটবল ম্যাচ Logo নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে যাত্রাবাড়ী চৌরাস্তায় বিআরটিএ’র রোড শো Logo ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

জাবিতে ছাত্রদলকর্মীসহ ৫ শিক্ষার্থী বহিষ্কার

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সহকারী প্রক্টর শিকদার মো. জুলকার নাইনকে লাঞ্ছিত করার অভিযোগে ছাত্রদল কর্মী ফয়সাল রাব্বি রিয়াদসহ বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে সাত মাসের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্য ফারজানা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান সিন্ডিকেট সদস্য এবং কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক সৈয়দ মোহাম্মদ কামরুল আহছান।

বহিষ্কৃতরা হলেন ফয়সাল রাব্বী রিয়াদ, অনিক শোভন বালা সনেট, আমিনুর রহমান তকি, আরিফ আহমেদ মাফি, মো. সুমন। বহিষ্কৃতরা প্রত্যেকেই মার্কেটিং বিভাগের ৪১তম ব্যাচের শিক্ষার্থী।

উল্লেখ্য, উপাচার্যের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা পুলিশ নিয়ে গত ১১ ফেব্রুয়ারি মার্কেটিং বিভাগের ৪১তম ব্যাচের শিক্ষার্থী ও ছাত্রদলকর্মী ফয়সাল রাব্বী রিয়াদকে আটক করতে যান।

এ সময় সহকারী প্রক্টর সিকদার মো. জুলকার নাইন ছাত্রদলকর্মী রিয়াদ ও তাঁর বন্ধু সনেটকে ধরে বিভাগের বাইরে নিয়ে আসার চেষ্টা করলে সনেট সহকারী প্রক্টরকে আঘাত করেন।

এ ঘটনায় ওই সময় তদন্ত কমিটি গঠন করে পাঁচ ছাত্রকে সাময়িক বহিষ্কারের আদেশ দেয় প্রশাসন।

Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ

জাবিতে ছাত্রদলকর্মীসহ ৫ শিক্ষার্থী বহিষ্কার

আপডেট টাইম : ০২:০৯:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০১৫