অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ Logo পাটগ্রামে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক Logo লালমনিরহাট সনাকের নতুন সভাপতি ডা. কাসেম আলী, সহসভাপতি আবু হাসনাত রানা Logo সারের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ, ডিলারের বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে নতুন বাজারে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo পাটগ্রামের বুড়িমারী সীমান্তে বিএসএফকে লাঠি-সোটা দিয়ে পেটালো বাংলাদেশীরা Logo পাটগ্রামে রংপুর ও পাটগ্রাম সোনালী অতীতের প্রীতি ফুটবল ম্যাচ Logo নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে যাত্রাবাড়ী চৌরাস্তায় বিআরটিএ’র রোড শো Logo ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

‘বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষিত মানুষের বস্তি হয়ে যাচ্ছে’

ঢাকা: বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী ক্ষোভ প্রকাশ করে বলেছেন, বর্তমানে বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষিত মানুষের বস্তি হচ্ছে। বস্তিতে যে সংস্কৃতি আছে, তা হচ্ছে এখানে। হানাহানি, কলহ, ছিনতাই ও রাহাজানি হচ্ছে। ছাত্ররা নারী লাঞ্ছনা করছে, এমন খবরও শুনতে হচ্ছে।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাংলা একাডেমিতে একক বক্তৃতা অনুষ্ঠানে সোমবার সন্ধ্যায় তিনি এসব কথা বলেন। বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘২৫ বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্র সংসদ নেই, এটা ভাবা যায়? সাংস্কৃতিক চর্চা নেই, বিতর্ক নেই, বক্তৃতা নেই, আদান-প্রদান নেই, আলোচনা নেই। ছেলেমেয়েরা কী করছে, তার খোঁজ নেই। এটা কোনো বিশ্ববিদ্যালয়ে নেই।’

তিনি আরো বলেন, জাতীয়তাবাদের চেতনায় যদি সমাজকে পরিবর্তন করা না যায়, তাহলে জনসংখ্যা বাড়ছে, জঙ্গিবাদ বাড়ছে, ধনীরা দেশ ছেড়ে চলে যাচ্ছে—এতে করে দেশ একটা ভয়ংকর জায়গায় পড়ে যাবে। তিনি বলেন, বর্তমানে পাঠ্যপুস্তকে ইতিহাস কোণঠাসা হয়ে যাচ্ছে। বর্তমানে শতকরা ২০ ভাগ মানুষ মধ্যবিত্ত। ৮০ ভাগ মানুষ সুযোগবঞ্চিত। ২০ ভাগের মধ্যে আবার দুই ভাগ উচ্চবিত্ত। তারা সম্পদ বিদেশে পাচার করছে। সন্তানদের বিদেশে পাঠিয়ে দিচ্ছে।

৫২ থেকে বর্তমান পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট ও বুদ্ধিজীবীদের অবস্থান ব্যাখ্যা করে সিরাজুল ইসলাম বলেন, ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠা করতে না পারা বর্তমানে বড় চ্যালেঞ্জ। এটা প্রধান ব্যর্থতাও।

তিনি বলেন, ‘দ্বিতীয় চ্যালেঞ্জ হলো আমরা সর্বস্তরে বাংলা ভাষা প্রচলন করতে পারিনি। এর ফলে শিক্ষাব্যবস্থা আরো বিভক্ত ও গভীর হয়েছে। শিক্ষা ঐক্য সৃষ্টি না করে বৈষম্য করছে। এ বিষয়ে আমরা উদাসীন থাকছি। এ ব্যর্থতার কারণে আমরা দাঁড়াতে পারছি না।’

Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ

‘বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষিত মানুষের বস্তি হয়ে যাচ্ছে’

আপডেট টাইম : ০৩:১০:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০১৫