পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

পার্বতীপুরে ৫৪ স্কুল বন্ধ রেখে শিক্ষকদের চড়ুই ভাতি

দিনাজপুর : শিক্ষা সপ্তাহের তৃতীয় দিনে দিনাজপুরের পার্বতীপুরে ৫৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রেখে শিক্ষকেরা চড়ুই ভাতিতে মেতে ছিলেন সারাটা দিন। শিক্ষকদের এহেন খেয়ালি পনায় এসব বিদ্যালয়ের প্রায় ৮-৯ হাজার অবোধ শিশুর শিক্ষা জিবন থেকে খসে গেল একটি মূল্যবান দিন।

শনিবার সকালে পার্বতীপুর উপজেলার মোমিনপুর ইউনিয়ন ক্লাস্টার ও পলাশবাড়ি ইউনিয়ন ক্লাস্টারের অন্তরর্ভুক্ত ৫৪ সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রেখে সংশ্লিষ্ট শিক্ষকরা পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার স্বপ্নপুরী ও রংপুরের গঙ্গাচড়া উপজেলার ভিন্নজগত পিকনিক স্পটে চলে যান।

৪ ফেব্রুয়ারি থেকে সারাদেশে পালিত হচ্ছে প্রাথমিক শিক্ষা সপ্তাহ। ঠিক এই মূহুর্তে শিক্ষা সপ্তাহ পালনের কোনো উদ্যোগ গ্রহণ না করে খোদ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর নির্বাচনী এলাকা পার্বতীপুরে প্রাথমিক বিদ্যালয় বন্ধ রেখে মানুষ গড়ার কারিগরদের এমন কর্মকান্ডে বিষ্ময় প্রকাশ করেছেন শিক্ষার্থীদের অভিভাবকেরা।

জানা গেছে, পার্বতীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অধীনে মোমিনপুর ও পলাশবাড়ি ইউনিয়ন ক্লাস্টারের ৫৪টি বিদ্যালয়ের প্রায় ১৭৫ জন শিক্ষক দু’টি ভাগে বিভক্ত হয়ে ৮টি বাসে করে পিকনিকে যান।

এরমধ্যে মোমিনপুর ক্লাস্টারের অন্তর্ভুক্ত ২৭ টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ভিন্নজগতে এবং পলাশবাড়ি ক্লাস্টারের অন্তর্ভুক্ত ২৭টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা গেছেন স্বপ্নপুরীতে।

মোমিনপুর এবং পলাশবাড়ি ক্লাস্ট উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (এটিও) কামরজ্জামান ও আজিজুল হক রয়েছেন তাদের সঙ্গে।

পার্বতীপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতা, দোবলগাছী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাররম হোসেন, মনমথপুর চৈতাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান, রাজাবাসর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশসহ ৫ শিক্ষক নেতার উদ্যোগে এ পিকনিকের আয়োজন করা হয়। পিকনিকের জন্য জন প্রতি চাঁদা ধরা হয় ৫শ টাকা। শিক্ষক নেতারা সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রতিটি শিক্ষককে চাপ দিয়ে এ টাকা আদায় করে বলে জানা যায়।

পার্বতীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (টিইও) আকতারুল ইসলাম ও মোমিনপুর ক্লাস্টারের সহকারী প্রাথমিক শিক্ষা কর্তকর্তা (এটিইও) কামরুজ্জামান মোবাইল ফোনে জানান, দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার অনুমতি নিয়ে সংরক্ষিত ছুটি থেকে একদিন স্কুল বন্ধ দিয়ে শিক্ষকরা শিক্ষা সফরে গেছেন। এতে তাদেরকে অতিথি হিসেবে আমন্ত্রণ করায় তাঁরা যোগদান করেন।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষার্থীর অভিভাবক অভিযোগ করেন, শিক্ষা সফর বা বনভোজন যাই করুক সাপ্তাহিক ছুটির দিন করলে তো শিক্ষার্থীদের পড়া লেখার ক্ষতির কোন প্রশ্ন উঠতো না।

এব্যাপারে দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিও) শমেস চন্দ্র মজুমদার জানান, শিক্ষকদের সংরক্ষিত ছুটি পাওনা থাকায় তাঁরা শিক্ষা সফরে গেছেন বলে তিনি দাবি করেন।

পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তরফদার মাহমুদুর রহমান বলেন, তিনি বিষয়টি শুনেছেন। শিক্ষকরা শিক্ষা সফরের জন্য বা অন্য কোন কারণে তাদের পাওনা ছুটি থেকে স্কুল বন্ধ দিতে পারে। তবে এতগুলো স্কুল একদিনে বন্ধ রাখা ঠিক হয়নি। শুক্রবারেও তো তাঁরা শিক্ষা সফর বা পিকনিকে যেতে পারতেন। বিষয়টি তিনি খতিয়ে দেখবেন বলে জানান।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

পার্বতীপুরে ৫৪ স্কুল বন্ধ রেখে শিক্ষকদের চড়ুই ভাতি

আপডেট টাইম : ০৬:০২:২৫ অপরাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০১৬