অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

খুলনা মেডিকেল ছাত্রলীগের দুই পক্ষ সংঘর্ষ

খুলনা মেডিকেল কলেজে ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠন ছাত্রলীগের দুই পক্ষের সমর্থকেদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের কমপক্ষে নয়জন নেতাকর্মী আহত হয়েছেন।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রধানমন্ত্রীর একান্ত সচিব নমিতা হালদারের উপস্থিতিতে এই ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতরা হলেন- রাজীব বিল্লাহ, কামরুজ্জামান, এনামুল আকাশ, সাফয়াত, জয়, নাইম, প্রমোদ ম-ল, তাহামিদ ও আজিজুল।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকালে খুলনা মেডিকেল কলেজের ক্যান্টিনে বসা নিয়ে ছাত্রলীগের সভাপতি সাইফুল্লাহ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান টিটো গ্রুপের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে সেখান থেকে সবাই বের হয়ে যায়।

দুপুর সাড়ে ১২টার দিকে প্রধানমন্ত্রীর একান্ত সচিব নমিতা হালদার খুলনা মেডিকেল কলেজের আইসিইউ পরিদর্শনে আসেন। এ সময় সভাপতি গ্রুপের ওপর সাধারণ সম্পাদক টিটো গ্রুপের সমর্থকরা হামলা চালায়। হামলায় উভয় গ্রুপের কমপক্ষে ৯ জন আহত হন। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনে। বর্তমানে কলেজ ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

খুলনা মেডিকেল ছাত্রলীগের দুই পক্ষ সংঘর্ষ

আপডেট টাইম : ০১:৪২:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০১৬