অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটের ফুলগাছে সামাজিক অপরাধ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo পাটগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল মহিলার Logo সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র Logo ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থা আধুনিকায়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত Logo ছোট সঞ্চয়, বড় স্বপ্ন: তৃণমূল উদ্যোক্তাদের নিয়ে SDI-র ব্যতিক্রমী সিম্পোজিয়াম Logo রাজধানীতে গ্রেফতার সাবেক এমপি সফুরা বেগম রুমী, নেওয়া হলো লালমনিরহাটে। Logo পাটগ্রাম সীমান্তে- হত্যার ১৯ ঘন্টা পর মরদেহ ফেরত দিলো বিএসএফ Logo পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত, পতাকা বৈঠকে দুঃখ প্রকাশ বিএসএফের Logo বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি, দুঃখ প্রকাশ; গরুসহ ফেরত ভারতীয় নাগরিক Logo লালমনিরহাটে হামের আশঙ্কা: সদর হাসপাতালে ভর্তি দুই শিশু

নীরব ভোট পাল্টে দেবে হিসাব-নিকাশ

ডেস্ক: সিদ্ধিরগঞ্জের ৯ নং ওয়ার্ডের জালকুড়ি বাজার। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে প্রভাবশালী এক প্রার্থীর দলীয় শখানেক নেতাকর্মী মিছিলসহ লিফলেট বিলি করছেন। ভোটারদের ধরে ভোট প্রার্থনা করছেন। হাসিমুখে প্রতিশ্রুতিও দিচ্ছেন ভোটাররা।

প্রচারে ভোট চাওয়া-পাওয়ার হিসাবের অঙ্ক সহজ হলেও প্রকৃত ফল বেশ জটিল। মিছিলটি একটু সামনে গড়ালেই দেখা গেল ভিন্ন চিত্র। একটু আগেই যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা লোক দেখানো, এ প্রতিশ্রুতি নিস্তার ও সর্বজন প্রিয় থাকার প্রতিশ্রুতি। মিছিল শেষে প্রতিশ্রুতি দেওয়া সেসব ভোটারই তা অকপটে প্রকাশ করলেন আমাদের সময়ের কাছে।

আর মাত্র ১০ দিন পরই অনুষ্ঠিত হতে যাচ্ছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন। নির্বাচনে মেয়র পদে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সেলিনা হায়াৎ আইভী (নৌকা) ও বিএনপির সাখাওয়াত হোসেন খান (ধানের শীষ)।

শামীম ওসমানের ভোটব্যাংক ও হেফাজতখ্যাত সিদ্ধিরগঞ্জ ঘুরে দেখা যায়, কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর পদে পছন্দের প্রার্থীর নাম বললেও মেয়র পদে কাকে ভোট দেবেন তা প্রকাশ করছেন না। ভোট এলে দেখা যাবে এমন কথাই বলছেন বেশিরভাগ। আবার অনেকে এ প্রতিবেদকের কাছে জানতে চেয়েছেন আদৌও ভোট সুষ্ঠু ও অবাধ হবে কিনা। ভোট দেওয়ার সুযোগ পেলে পছন্দের প্রার্থীকেই ভোট দেবেন এমন মত দিয়েছেন অনেকে। স্থানীয় ভোটার, দোকানদার, আদমজি ইপিজেড কর্মী, কওমি মাদ্রাসার শিক্ষক, চিটাগাং রোড সংলগ্ন বাস-ট্রাক স্ট্যান্ডের শ্রমিকসহ নির্বাচনী ৫টি ওয়ার্ডের ভোটারদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

সিদ্ধিরগঞ্জসহ নারায়ণগঞ্জ সিটির অন্যান্য এলাকা উন্নয়নে বর্তমান মেয়র আইভীর অবদানের কথা স্মরণ করে এসব এলাকার ভোটারদের অনেকেই তাকে সমর্থন করেছেন। দলীয় নেতাকর্মীরাও নৌকার প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এসব ভোটার ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মতে মানুষ সৎজন হিসেবেই আইভীকে ভোট দেবেন।

অন্যদিকে বিএনপির প্রার্থী সাখাওয়াতের প্রতি সাধারণ ভোটারদের সহানুভূতি তিনি নারায়ণগঞ্জ-৭ খুন মামালার বাদীপক্ষের প্রধান আইনজীবী। আইভীর পক্ষেও মামলায় লড়েন। এতে সাখাওয়াতের প্রতি সাধারণ মানুষের দুর্বলতা কাজ করছে। এ ছাড়া সাধারণ মানুষের মধ্যে এন্টি আওয়ামী লীগ মনোভাবটাও বেশ কাজে দেবে। সব মিলিয়ে ধানের শীষের প্রার্থীর পক্ষেও জয়ী হওয়ার বিষয়টিও অনেকে সহজ করে দেখছেন।

নির্বাচন কমিশনের তথ্যমতে ১৯৯১ ও ৯৬ সালের জাতীয় নির্বাচনে ৫ শতাংশ ভোট পেয়েছে জামায়াত। সে হিসাবে এখানে তাদের ভোট প্রায় ২২ হাজার। হেফাজত ও কওমি মাদ্রাসাগুলোও একটি বড় ভোটব্যাংক। হিন্দু সম্প্রদায়েরও রয়েছে প্রায় অর্ধলাখ ভোট। এই তিনটি পক্ষের কেউই ভোটের মাঠে প্রকাশ্যে আসছে না। তারা সবাইকে প্রতিশ্রুতি দিলেও ভোট নীরবেই দেবে। নিজস্ব ভোটব্যাংক নিয়ে মাঠে নামা আওয়ামী লীগ-বিএনপি প্রার্থীর জয়ে বড় নিয়ামক হিসেবে কাজ করবে এই নীরব ভোট। দুই প্রার্থীর বিজয়ে বড় ভরসা আবার বড় দুশ্চিন্তার কারণও এই নীরব ভোট।

এদিকে ভোটের দিন যতই ঘনিয়ে আসছে নির্বাচনী মাঠে প্রচার ততই বাড়ছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিমা হায়াত আইভী ও বিএনপির প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনের পক্ষে দলীয় নেতাকর্মীদের অবিরাম প্রচার। প্রতিদিনই স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি কেন্দ্রীয় নেতারাও সমানতালে নির্বাচনী প্রচার চালাচ্ছেন।

সিদ্ধিরগঞ্জ থানার ৯ নং ওয়ার্ডের জালকুড়ি বাজারের ফল বিক্রেতা ও প্রবীণ ভোটার আজমত আলী নির্বাচন নিয়ে বলেন, ইনশাআল্লাহ দেখা যাক, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে মনের প্রার্থীকেই ভোটটা দিমু। ৪ নং ওয়ার্ডের ভোটার মোহাম্মদীয়া হোটেলের পাশে পানের দোকানদার আজমীর বলেন, নিরপেক্ষ ভোট হলে ধানের শীষের প্রার্থী পাস করবে। ১ নং ওয়ার্ডের ভোটার নুর মোহাম্মদ বলেন, নৌকার কথা শোনা যাচ্ছে। তবে এখনই কিছু বলা যাচ্ছে না। নৌকা ও ধানের শীষের মধ্যে লড়াই হবে সমানে-সমান। ৭ নং ওয়ার্ডের ভোটার মো. সেলিম বলেন, উন্নয়নের কথা বিবেচনা করলে বর্তমান মেয়র আইভীই ফিট। একই ওয়ার্ডের ভোটার নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কওমি মাদ্রাসার প্রবীণ এক শিক্ষক বলেন, এই এলাকায় নির্বাচনী প্রচারে বিএনপির প্রার্থীর পক্ষে তেমন কোনো তোড়জোড় দেখা যাচ্ছে না। বর্তমান মেয়র আমাদের ওয়ার্ডের রাস্তাঘাটের অনেক উন্নয়ন করেছেন। তবে ভোটের হিসাব-নিকাশ কী হয় তা বলা যাচ্ছে না। তিনি মনে করেন দলীয় ভোটারের বাইরে বড় অঙ্কের নীরব ভোটার রয়েছে। নির্বাচনে সেই ভোট অনেক বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। ৮ নং ওয়ার্ডের তরুণ ভোটার সোহেল বলেন, মেয়র প্রার্থীদের মধ্যে নৌকা ও ধানের শীষের লড়াই হবে হাড্ডাহাড্ডি। তবে উন্নয়নের দিক দিয়ে আইভীর পাস করার সম্ভাবনা বেশি।

২০১১ সালে নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ, বন্দর ও কদমরসুল পৌরসভা নিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন গঠন করা হয়। পৌরসভা বিলুপ্ত করে সিটি করপোরেশন গঠনের পর এটি হবে দ্বিতীয় মেয়াদের মেয়র নির্বাচন। একজন মেয়রের সঙ্গে ২৭টি সাধারণ এবং ৯টি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে ভোট গ্রহণ করা হবে। মোট ভোটার চার লাখ ৭৯ হাজার ৩৯২ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৪১ হাজার ৫১৪, মহিলা ভোটার দুই লাখ ৩৭ হাজার ৮৭৮।

নাসিক নির্বাচনের মোট ভোটের প্রায় পৌনে ২ লাখ ভোট এই সিদ্ধিরগঞ্জে। বন্দর ও কদমরসুলের পৌনে তিন লাখ ভোট দলীয় ভিত্তিতে বিভাজন হলেও সিদ্ধিরগঞ্জের এই পৌনে দুই লাখের একটি বড় অংশ নীরব ভোট হিসেবে কাজ করবে। যার পক্ষে এই ভোট পড়বে সার্বিকভাবে তিনিই নারায়ণগঞ্জের নগর পিতা হিসেবে কতৃত্ব করবেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটের ফুলগাছে সামাজিক অপরাধ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নীরব ভোট পাল্টে দেবে হিসাব-নিকাশ

আপডেট টাইম : ০৫:৪১:১৩ অপরাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০১৬