অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ Logo পাটগ্রামে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক Logo লালমনিরহাট সনাকের নতুন সভাপতি ডা. কাসেম আলী, সহসভাপতি আবু হাসনাত রানা Logo সারের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ, ডিলারের বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে নতুন বাজারে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo পাটগ্রামের বুড়িমারী সীমান্তে বিএসএফকে লাঠি-সোটা দিয়ে পেটালো বাংলাদেশীরা Logo পাটগ্রামে রংপুর ও পাটগ্রাম সোনালী অতীতের প্রীতি ফুটবল ম্যাচ Logo নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে যাত্রাবাড়ী চৌরাস্তায় বিআরটিএ’র রোড শো Logo ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

শিক্ষার্থীদের ধৈর্য ধরতে বললেন শিক্ষামন্ত্রী

ডেস্ক : বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত ও কয়েকজন শিক্ষার্থীর আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও মর্মবেদনা প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেছেন, এ ধরণের অনাকাঙ্খিত ঘটনায় সহপাঠীর মৃত্যুতে কোমলমতি শিক্ষার্থীসহ শিক্ষা পরিবারের সবাই শোকার্ত। কোমলমতি শিক্ষার্থীদের শোক সংবরণ করে শান্ত ও ধৈর্য ধরার আহবান জানান মন্ত্রী। তিনি সংশ্লিষ্ট শিক্ষক, অভিভাবক ও অন্যান্যদের শিক্ষার্থীদের পাশে থেকে শিক্ষা কার্যক্রমে সহয়োগিতা করারও অনুরোধ করেন।

বুধবার মন্ত্রণালয়ের সভাকক্ষে উর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্নিষ্টদের সঙ্গে তাৎক্ষণিক সভায় তিনি এসব কথা বলেন।

সভায় শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মো. মাহবুবুর রহমানসহ সংশ্নিষ্টরা উপস্থিত ছিলেন।

সভায় শিক্ষামন্ত্রী বলেন, দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা এবং সড়ক পরিবহনকে সুশৃঙ্খল ও নিরাপদ করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে কঠোর নির্দেশনা দিয়েছেন। সে অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় যথাযথ উদ্যোগ নিয়েছে এবং দোষীদের গ্রেফতার করেছে। দোষীদের সর্বোচ্চ শাস্তির বিষয়ে আইনানুগ কার্যক্রম গ্রহণ অব্যাহত আছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ

শিক্ষার্থীদের ধৈর্য ধরতে বললেন শিক্ষামন্ত্রী

আপডেট টাইম : ০৬:১৭:০৩ অপরাহ্ন, বুধবার, ১ অগাস্ট ২০১৮