অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

বনানীর ‘দ্য রেইনট্রি’তে দুই ছাত্রী ধর্ষণ মামলায় সাফাতের জামিন মঞ্জুর

ডেস্ক : বনানীর ‘দ্য রেইনট্রি’ হোটেলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদের জামিন মঞ্জুর করেছেন ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকার সাত নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জামিনের এ আদেশ দেন।

শুক্রবার সাফাত আহমেদের জামিনের বিষয়টি তার আইনজীবী ও ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি কাজী মো. নজিবউল্ল্যা হিরু নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ মামলায় সাফাত আহমেদ এক বছর সাত মাসের অধিক সময় ধরে কারাগারে রয়েছে। শারীরিকভাবে অসুস্থ হয়ে হাসপাতালেও দীর্ঘদিন চিকিৎসা নিয়েছে। মামলায় বাদীসহ কয়েক জনের সাক্ষীও হয়েছে। আসামি জামিন পেলে বাদী কিংবা সাক্ষীদের ওপর কোনো প্রকার প্রভাব ফেলবে না। বিষয়গুলো জানিয়ে জামিন শুনানি করলে ট্রাইব্যুনালের বিচারক জামিন আবেদন মঞ্জুর করেন।

এ মামলায় সাফাত আহমেদের বন্ধু নাঈম আশরাফ ওরফে এইচএম হালিম ও সাদমান সাকিফ কারাগারে রয়েছেন। এছাড়া অপর দুই আসামি সাফাতের গাড়ি চালক বিল্লাল হোসেন ও দেহরক্ষী রহমত আলীও জামিনে আছেন।

আদালত সূত্র জানায়, এ মামলায় সর্বশেষ গত ৬ নভেম্বর সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। কিন্তু ওই দিন সাক্ষী না আসায় ট্রাইব্যুনাল পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৫ জানুয়ারি দিন ধার্য করেন।

গত বছরের ১৩ জুলাই আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদসহ পাঁচ আসামির বিরুদ্ধে এ মামলায় চার্জ গঠন করেন আদালত।

এর আগে তদন্ত শেষে ওই বছরের ৮ জুন ঢাকা মহানগর পুলিশের উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের পুলিশ পরিদর্শক ইসমত আরা এমি সাফাত আহমেদসহ পাঁচ আসামির বিরুদ্ধে আদালতে এ চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন। চার্জশিটে ৪৭ জনকে সাক্ষী করা হয়েছে।

এরও আগে ওই বছরের ৬ মে সন্ধ্যায় রাজধানীর বনানী থানায় ধর্ষণের অভিযোগে ওই পাঁচজনকে আসামি ভুক্তভোগী এক ছাত্রী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

বনানীর ‘দ্য রেইনট্রি’তে দুই ছাত্রী ধর্ষণ মামলায় সাফাতের জামিন মঞ্জুর

আপডেট টাইম : ০৪:০৪:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ নভেম্বর ২০১৮