অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক Logo লালমনিরহাট সনাকের নতুন সভাপতি ডা. কাসেম আলী, সহসভাপতি আবু হাসনাত রানা Logo সারের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ, ডিলারের বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে নতুন বাজারে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo পাটগ্রামের বুড়িমারী সীমান্তে বিএসএফকে লাঠি-সোটা দিয়ে পেটালো বাংলাদেশীরা Logo পাটগ্রামে রংপুর ও পাটগ্রাম সোনালী অতীতের প্রীতি ফুটবল ম্যাচ Logo নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে যাত্রাবাড়ী চৌরাস্তায় বিআরটিএ’র রোড শো Logo ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ Logo মাদরাসাশিক্ষক গ্রেফতার: ছাত্রীকে অজ্ঞান করিয়ে একাধিকবার ধর্ষণ, খাওয়াতো হতো জন্মনিয়ন্ত্রক

আজও বিভিন্ন স্থানে রিকশাচালকদের বিক্ষোভ

ডেস্ক: রাজধানীর তিন সড়কে রিকশা চলাচল বন্ধ করায় আজও খিলগাঁও-প্রগতি সরণির বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন চালক-মালিকরা। এতে সড়কে যান চলাচল বিঘ্নিত হওয়ায় ভোগান্তিতে পড়েছেন রাজধানীবাসী।

জানা গেছে, আজ মঙ্গলবার (০৮ জুলাই) সকাল ৮টার পর থেকেই তারা সড়কে অবস্থান নিতে শুরু করেন। এতে খিলগাঁও, মালীবাগ, রামপুরা, বাড্ডা ও কুড়িল বিশ্বরোড এলাকায় যান চলাচল বিঘ্নিত হচ্ছে।

খিলগাঁও ফ্লাইওভারের নিচে অবস্থানকালে রিকশাচালকরা দাবি জানান, যতক্ষণ পর্যন্ত ঢাকার পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) তাদের সিদ্ধান্ত থেকে সরে না আসবে, ততক্ষণ পর্যন্ত কোনো যানবাহন চলাচল করতে দেওয়া হবে না।

এ ব্যাপারে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, আজ সকাল ৮টা থেকে উত্তর বাড্ডা এলাকায় রিকশা চালকরা অবস্থান নিয়েছেন। যার ফলে সড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ রয়েছে।

তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বাড়তি পুলিশ সদস্য রয়েছেন। বিক্ষোভরতদের সঙ্গে কথা বলে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

এর আগে গতকাল সোমবারও একই দাবিতে মুগদা বিশ্বরোড এলাকায় বিক্ষোভ করেছেন চালক-মালিকরা।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক

আজও বিভিন্ন স্থানে রিকশাচালকদের বিক্ষোভ

আপডেট টাইম : ০৪:৩৬:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০১৯